| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

দেশে সোনার দাম কমলো ভরিতে সর্বোচ্চ ১৪,৬০০ টাকা

টানা পাঁচবার দাম বেড়ে যাওয়ার পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার (৩০ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪,৬০০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার টাকায়।

বিস্তারিত...

উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা বাসে আগুন

রাজধানীর উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

২০২৬ সালের জন্য জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পিবিসির পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরো নির্বাচনে বাংলাদেশসহ মরক্কো, জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহ-সভাপতি নির্বাচিত হয়।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ-চীন পার্টনারশিপ ফোরামের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ-চীন পার্টনারশিপ ফোরামের একটি প্রতিনিধিদল। বৈঠকটি গত বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলে ছিলেন চীনের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বিনিয়োগকারী এবং শিল্পখাতের নেতারা বিশেষ করে বায়োমেডিকেল, অবকাঠামো, ডিজিটাল ও আইন খাতের প্রতিনিধিরা।

বিস্তারিত...

গণভোট ঘিরে বিভ্রান্তি, মেয়াদ বাড়ানোর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন:সরকার

আসন্ন গণভোটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার। গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে এমন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সরকার।

বিস্তারিত...

মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ জন আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আধুনিক প্রযুক্তির সহায়তায় পরিচালিত এক সমন্বিত অভিযানে রাজধানী কুয়ালালামপুরে ৫৬ জন বাংলাদেশিসহ মোট ২১৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

বিস্তারিত...

আজ অনুষ্ঠিত হচ্ছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

দেশের সর্ববৃহৎ সরকারি চাকরির পরীক্ষার মধ্যে অন্যতম ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এবার পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। পরীক্ষা দেশের ৮টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একসাথে পরিচালিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার পদ মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সর্বাধিক ৬৫০ জন নিয়োগ পাবেন। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারের ৩৯৫টি পদে নবম গ্রেডের ৭১টি পদ রয়েছে।

বিস্তারিত...

জানুয়ারিতে রেমিট্যান্স পৌঁছালো ২৯৪ কোটি ডলার

চলতি বছরের জানুয়ারির ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা ২৯৪ কোটি ৩০ লাখ ডলার বা প্রায় ৩৫ হাজার ৯০৫ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের এই প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় ৯৮ কোটি ৮০ লাখ ডলার বেশি, যা রেমিট্যান্স বৃদ্ধির একটি সুস্পষ্ট ইঙ্গিত। রেমিট্যান্স প্রাপ্তির ধারা যদি অব্যাহত থাকে, তাহলে মাস শেষে দেশে রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা প্রবল। উল্লেখ্য, গত বছরের জানুয়ারির প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এসেছিল ১৯৫ কোটি ৫০ লাখ ডলার। চলতি ২০২৫–২৬ অর্থবছরে ২৮ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স বৃদ্ধির হার দাঁড়িয়েছে ২২ দশমিক ১০ শতাংশ।

বিস্তারিত...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৩৮ জন গ্রেপ্তার

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট ফেজ ২–এর আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় টানা অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৮ জানুয়ারি) দিনভর পরিচালিত এই অভিযানে শাহবাগ, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, কদমতলী, সূত্রাপুর, লালবাগসহ ঢাকার বিভিন্ন থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিস্তারিত...

সেনাপ্রধানের সাথে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সেনাসদরে বাংলাদেশ সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে দুইপক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায়সমূহ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা, সামরিক প্রশিক্ষণ ও পরামর্শসহ বিভিন্ন প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

বিস্তারিত...

শেরপুরে নির্বাচনী সংঘর্ষ: ওসি ও ইউএনওকে প্রত্যাহার করলো ইসি

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার নির্বাচনী এলাকায় বুধবার (২৮ জানুয়ারি) সংঘর্ষের ঘটনার পর সংশ্লিষ্ট থানার ওসি (অফিসার্স ইনচার্জ) এবং ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার)কে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

পয়লা ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে প্রতীকী বইমেলা

অমর একুশে বইমেলার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতীকী বইমেলা অনুষ্ঠিত হবে। মেলা আয়োজন করছে একুশে বইমেলা সংগ্রাম পরিষদ, বাংলা একাডেমির অনুমোদন নিয়ে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে সংবাদ সম্মেলনে আয়োজকরা এ ঘোষণা দেন। লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকাশক, লেখক, কবি ও সাংস্কৃতিক কর্মীরা।

বিস্তারিত...

বাংলাদেশের নির্বাচন ২০২৬: সামরিক বাহিনী কি এখনও দৃশ্যপটের এক শক্তি?

ফেব্রুয়ারি ১২-এর ভোটের আগে সেনা নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে; অতীতের অভ্যুত্থান ও সামরিক শাসনের প্রভাব এখনও রাজনীতিতে দেখা যায়।

বিস্তারিত...

ঢাকা–করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট শুরু, প্রথম যাত্রায় ১৫০ যাত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা–করাচি–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। এর মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপিত হলো।

বিস্তারিত...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে বদলে গেল বঙ্গবন্ধু ল’ কলেজের নাম

রাজধানী ঢাকার বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে প্রতিষ্ঠানটি ড. আনোয়ার ল’ কলেজ নামে পরিচালিত হবে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কলেজ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪