রাজধানীর বনানীতে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় একটি পাঁচতলা ভবনের পাঁচ তলায় থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিইউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুন লাগার খবর পেয়েছি। খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দিয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা এবং বিস্তৃতি রোধের চেষ্টা চলছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে দলই আগামীতে ক্ষমতায় আসুক, বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্বাচনী আচরণবিধির ব্যাপক লঙ্ঘন, ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা এবং এসব ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স (ইডব্লিউএ)। শুক্রবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশিত নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনের নতুন কোনো চ্যালেঞ্জ নেই। আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। ইনশাল্লাহ, আমরা সেই পথেই এগিয়ে যাচ্ছি এবং এটি সফল হবে। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাসহ ভিজিল্যান্স ও অবজারভেশন টিম
সরকারি চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারির শুরুতেই লম্বা ছুটি কাটানোর সুযোগ রয়েছে। ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত। এর পরিপ্রেক্ষিতে নির্বাহী আদেশে পরদিন বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই সংস্কার সনদ’ বিষয়ক গণভোট পর্যবেক্ষণে আসছেন ১৬টি দেশ থেকে মোট ৫৭ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক। নির্বাচনের সাথে একসঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
সেনাবাহিনীর যৌথ অভিযানে সারা দেশে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীতে পুলিশ অভিযান “অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২”-এর আওতায় গত ২৪ ঘণ্টায় রাজধানীর ১১টি থানায় অভিযান চালিয়ে মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ছয়টি অধ্যাদেশ, তিনটি প্রস্তাব এবং একটি নীতি আদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়।
৯ম পে-স্কেল ও সাত দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় আয়োজিত এই সমাবেশে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য সুখবর। এবার থেকে মাত্র ২০,৫০০ টাকায় দেশে ফেরার সুযোগ মিলছে। প্রবাসী কর্মীদের যাতায়াতকে সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ এই উদ্যোগ নিয়েছে সরকার।
জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়া একটি হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১৪।
বিশ্বের ১২৫টি দেশের মধ্যে আজ বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে উজবেকিস্তানের তাসখন্দ। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থান করছে পঞ্চম স্থানে।
আজ মাঘ মাসের ১৯ তারিখ। রাজধানীতে শীতের তীব্রতা কম থাকলেও দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব এখনও দৃঢ়। ফলে শীতের সবজি বাজারে সহজলভ্য ও সহনীয় দামে পাওয়া যাচ্ছে। বাজারে দেখা গেছে, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০–৪০ টাকা, শিমের বিভিন্ন প্রকারভেদ প্রতি কেজি ৩০–৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়া, মুলা, পেপে, শালগম, ব্রকলিসহ আরও কিছু শীতকালীন সবজি ৬০ টাকার নিচে পাওয়া যাচ্ছে। আলুর দাম আরও কমেছে, কেজিতে প্রায় ১৫ টাকা বেড়েছে সুগন্ধি চালের দাম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।