| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা: ৩৭ হাজারের বেশি বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটারদের নিরাপদ ও নির্বিঘ্ন ভোটের নিশ্চয়তা দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিস্তারিত...

রমজানে বাজারে পর্যাপ্ত যোগান থাকায় দাম বাড়ার শঙ্কা নেই, দুশ্চিন্তা মসলায়

রমজানের আগে নিত্যপণ্যের বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। এখন পর্যন্ত আমদানির পরিমাণ নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। তাদের মতে, বাড়তি দামের আশঙ্কাও আপাতত দেখা যাচ্ছে না। খুচরা বাজারেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ভূরাজনৈতিক প্রভাবের কারণে মসলার বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি।

বিস্তারিত...

‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে বাতিল আরও ১২ জন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত তালিকা থেকে আরও ১২ জনের নাম বাতিল করেছে সরকার। মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হওয়ায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিস্তারিত...

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ১৫ হাজার ৭৬২ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে বড় হারে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (৩১ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় নতুন দাম ঘোষণা করা হয়।

বিস্তারিত...

আজ ঢাকার বায়ুদূষণ বেড়ে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে

শীতকালে মেগাসিটি ঢাকার বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছাচ্ছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ঢাকার এয়ার কুয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ২০৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এর অর্থ, শহরের বাসিন্দাদের জন্য বাইরের পরিবেশে দীর্ঘ সময় অবস্থান ঝুঁকিপূর্ণ।

বিস্তারিত...

যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ ও কারিগরি উন্নয়ন কাজের কারণে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় আজ শনিবার (৩১ জানুয়ারি) টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিস্তারিত...

নাইকোর কাছে দাবিকৃত ১২,৩৭১ কোটির বিপরীতে মিলছে ৫১২ কোটি

সুনামগঞ্জের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দীর্ঘদিনের ক্ষতিপূরণ বিরোধের অবসান হতে যাচ্ছে। বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিবিষয়ক আন্তর্জাতিক সালিসি আদালত (ইকসিড) বাংলাদেশকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছে বলে জানা গেছে। বর্তমান বিনিময় মূল্যে যার পরিমাণ প্রায় ৫১২ কোটি টাকা। এই অর্থ পরিশোধ করবে কানাডাভিত্তিক জ্বালানি কোম্পানি নাইকো রিসোর্সেস।

বিস্তারিত...

রাজধানীতে ৩ বছরের শিশু অপহরণ মামলায় অভিযুক্ত কারাগারে

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তিন বছর বয়সী এক শিশুকে অপহরণের মামলায় অভিযুক্ত জাকির হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (৩০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। আদালতে আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমান খান জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মুগদা থানার একটি দল মান্ডার মাহিম এলাকার একটি গ্যারেজ থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন।

বিস্তারিত...

সোনারগাঁওয়ে প্রকাশ্যে গুলি, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনায় মাইনুল ইসলাম জিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। অভিযানে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। র‍্যাব-১১-এর অপারেশনস অফিসার মো. রওনক এরফান খান শুক্রবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও উপজেলার পাঁচানী এলাকায় নদীর পাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মাহি ও জিয়া নামের দুই যুবককে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে স্থানীয়দের মধ্যে ভীতি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বিস্তারিত...

পোশাক রপ্তানিতে ইইউ চুক্তিতে ভারত, বাংলাদেশ চাপে

বাংলাদেশের পোশাক খাতের বিপুল বাজার দখলের লক্ষ্য নিয়ে ভারত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চূড়ান্ত বাণিজ্য চুক্তি করেছে। এই চুক্তি কার্যকর হলে ভারতীয় পোশাকপণ্যসহ চামড়া, সামুদ্রিক পণ্য, হস্তশিল্প ও গয়নার মতো পণ্যের ওপর প্রায় ১২ শতাংশ শুল্ক শূন্যে নেমে যাবে, যা বাংলাদেশসহ অন্যান্য রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতা বাড়াবে। প্রায় দুই দশক ধরে চলা আলোচনার পর মঙ্গলবার চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। অনুমোদনের পর এটি ২০২৭ সালে কার্যকর হবে।

বিস্তারিত...

ওয়ারীর রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধসহ আহত ৮

রাজধানীর ওয়ারী এলাকায় অবস্থিত ‘ওয়ারী পাস্তা ক্লাব’ নামের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ওয়ারী থানাধীন দিন বাটা শোরুম ভবনের তৃতীয় তলায় অবস্থিত ওই রেস্টুরেন্টের রান্নাঘরে বিস্ফোরণটি ঘটে। আহতরা হলেন— শাহ আলম (৪৫), ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)। তারা সবাই রেস্টুরেন্টের কর্মচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বিস্তারিত...

ভোট ছাড়াই দেশে ফিরেছে ১১,২২৬ পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসে অবস্থানরত ভোটার, ভোটগ্রহণ কার্যক্রমে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই পদ্ধতির আওতায় প্রবাসী ভোটাররা ইতোমধ্যে ব্যালটে ভোট প্রদান করে ডাকযোগে তা দেশে ফেরত পাঠানো শুরু করেছেন। তবে ভোটারদের সঠিক ঠিকানায় খুঁজে না পাওয়ায় ১১ হাজারের বেশি পোস্টাল ব্যালট ভোট ছাড়াই বাংলাদেশে ফেরত এসেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পোস্টাল ভোট সংক্রান্ত ওয়েবসাইট ‘পোস্টাল ভোট বিডি’ থেকে প্রাপ্ত তথ্যে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার

টানা পাঁচবার দাম বেড়ে অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে ২ লাখ ৭১ হাজার টাকায় নেমে এসেছে। এর আগে গতকাল দাম বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় উঠেছিল। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।

বিস্তারিত...

বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানীতে একটি পাঁচ তলা ভবনের পাঁচ তলায় থাকা একটি গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানাতে পারেনি গোডাউনটি কীসের। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিস্তারিত...

লিকুইডেশন নয়, পুনরুদ্ধারের সুযোগ চায় ইন্টারন্যাশনাল লিজিং

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড সরাসরি লিকুইডেশনের বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিষ্ঠান পুনর্গঠন ও ঋণ আদায়ের মাধ্যমে আমানতকারীদের অর্থ ফেরতের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আদালত কর্তৃক নিয়োগপ্রা

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪