সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৫ সালে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের মামলায় বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার রায় দিয়েছেন আন্তর্জাতিক আদালত। কানাডিয়ান কোম্পানি নাইকো রিসোর্সকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশকে পরিশোধের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস (ইকসিড) ট্রাইব্যুনাল।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যা’ বা ‘না’ ভোটের পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচারণায় অংশ নেওয়া থেকে তাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসি।
বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করেছে দেশটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ সতর্কতা জারি করে।
সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সার্বিক নিরাপত্তা নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে। আনন্দবাজারের সিনিয়র সাংবাদিক অগ্নি রায়ের লেখা ওই নিবন্ধে ফুটে উটেছে ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি। রিপোর্টার্স ২৪ এর পাঠকদের জন্য আনন্দবাজার পত্রিকার নিবন্ধটি হুবহু তুলে ধরা হল-
সততা, দক্ষতা ও পেশাদারিত্বই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মূল শক্তি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সেজন্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শতভাগ সততা, দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি কর্মচারীরা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়,
প্রক্রিয়াগত জটিলতা থাকায় আপত্তির মুখে অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগের মতোই ম্যানুয়ালি আবেদনের ভিত্তিতে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে ইসি স
ফরিদপুর কোতয়ালী থানা থেকে লুট হওয়া ৩টি গ্রেনেড, ৪১টি শটগান কার্তুজ ও ৩০টি গ্যাস গানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭টি সংসদীয় আসনের ব্যালট পেপার ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনে চিঠি দিলে তা নাকচ করে দিয়ে প্রতীক প্রত্যাহারের সুযোগ নেই বলে জানায় সংস্থাটি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে দলটির সেক্রেটারির জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে এ চিঠি পাঠানো হয়েছে।
ফেনীতে আলোচিত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আহনাফ আল মাঈন নাশিতকে (১০) অপহরণ ও হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন-আশরাফ হোসেন তুষার (২২), মোবারক হোসেন ওয়াসিম (২২) ও ওমর ফারুক রিফাত (২২)।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, শেরপুরের ঝিনাইগাতির ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি (অফিসার্স ইনচার্জ) ও ইউএনওকে (উপজেলা নির্বাহী অফিসার) প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, গতকাল শেরপুরে একটা ঘটনা ঘটেছে। ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমাদে
নিজের ছুটি ও পদত্যাগ নিয়ে ছড়ানো গুজব সরাসরি নাকচ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আমি কোনো ছুটির দরখাস্ত দেইনি, ছুটি মঞ্জুর হয়নি, ছুটির কোনো ইচ্ছাও নেই। আমি প্রতিদিন রাত ১০টার আগে বাসায় যেতে পারি না। ছুটি নেওয়ার সময় কোথায়? বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকরে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানির মাধ্যমে পরিচালনার প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন আদালত।
বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪০ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ক্রিস্টেনসেন।
শেরপুরে সহিংসতায় জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের সহিংসতায় প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক।