রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত তিনটি ইউনিট কাজ করছে।
বাংলাদেশ সরকারকে পূর্বানুমতি বা অবহিত না করেই ভারত সরকার ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো নিরাপত্তাজনিত উদ্বেগ ছিল না।
রাজধানীর যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে ফাঁড়ির ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাঁচ বছরের বেশি সময় একই চাকরিতে থাকা উচিত নয়। কারণ দীর্ঘ সময় এক জায়গায় থাকার ফলে তাদের মন এবং কাজের ধারা স্থির হয়ে যায় এবং দ্রুত পরিবর্তিত বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলা কঠিন হয়ে পড়ে।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, আসন্ন হজের সকল কার্যক্রম নির্ধারিত রোডম্যাপ অনুসারে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশি হজযাত্রীদের সুবিধার জন্য বাড়িভাড়া চুক্তি শতভাগ সময়মতো সম্পাদনের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন,পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, আসন্ন নির্বাচনে ভারত নির্বাচন নিয়ে বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার সুযোগ রাখে না।
জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশের কাছে থাকা এক হাজারের বেশি আগ্নেয়াস্ত্র ও দুই লাখেরও বেশি গুলাবারুদ এখনও উদ্ধার হয়নি। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকায় এই অস্ত্রের অনুপস্থিতি আইনশৃঙ্খলা এবং ভোটারদের নিরাপত্তায় উদ্বেগ সৃষ্টি করছে।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আজ ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন। প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র ‘অফিসিয়ালি’ কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
নির্বাচনী মাঠে আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো পক্ষ বাড়াবাড়ি করছে কি না এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের পরিবেশ নিরাপদ, অবাধ ও নিরপেক্ষ রাখতে ঢাকাসহ তিন জেলায় সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে বিজিবির ৫ ব্যাটালিয়নের মোট ৩৮ প্লাটুন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।
জুলাই অভুত্থ্যানে ইন্টারনেট বন্ধ করার পর যে বিক্ষোভ তৈরি হয়েছিল, তার কারণেই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল। জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিল, তেমনই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার উন্মোচন করবে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত ৯ম বাংলাদেশ–যুক্তরাষ্ট্র ল্যান্ড ফোর্সেস টকস ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মহানগর
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে।