| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রিটকারী আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন। পরীক্ষার্থীদের পক্ষে এ রিট দায়ের করা হয়েছে।

বিস্তারিত...

গোপালগঞ্জ শ্রমিক নেতা হত্যা: ৫ জনকে মৃত্যুদণ্ড, ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড

গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ৪ জনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার রায় ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিচারক মো. রহিবুল ইসলাম রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ, কিবরিয়া আল কাজী ও ঝন্টু শেখ। ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুর রশীদ মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

বিস্তারিত...

সোনার দাম অজেয় রেকর্ড ভেঙে নতুন উচ্চতায়

দেশের সোনার বাজারে ইতিহাস গড়ল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি সোনার দাম সর্বোচ্চ ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা-এ পৌঁছে, যা দেশের সর্বোচ্চ রেকর্ড। প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে ৭ হাজার ৩৪৮ টাকা।

বিস্তারিত...

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু বৃহস্পতিবার

দীর্ঘ ১৪ বছর পর আবারও সরাসরি আকাশপথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে করাচির উদ্দেশে উড়াল দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট। এর মধ্য দিয়ে বন্ধ হয়ে যাওয়া ঢাকা–করাচি রুটে পুনরায় কার্যক্রম শুরু করছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

বিস্তারিত...

কারাগার থেকেই ভোট দেবেন ইনু-মেননসহ ২২ সাবেক এমপি-মন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রার্থী হওয়ার সুযোগ না পেলেও ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন না অন্তত ২২ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী। কারাগারে বন্দি অবস্থায় থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন তারা। তালিকায় রয়েছেন বাংলাদেশের রাজনীতিতে পরিচিত মুখ রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাদেক খান, ডা. এনামুর রহমানসহ আরও কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ।

বিস্তারিত...

বায়ুদূষণে বিপর্যস্ত ঢাকা, বাড়ছে শ্বাসকষ্ট ও স্বাস্থ্যঝুঁকি

শ্বাসযোগ্য বাতাসের জন্য হাহাকার চলছে রাজধানী ঢাকায়। বুধবার (২৮ জানুয়ারি) সকালেও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে এই মহানগর। সকাল সোয়া আটটার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যমতে, ঢাকার বায়ুর মান সূচক (AQI) ছিল ২৭৪ যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। একই মান নিয়ে তালিকার শীর্ষে ছিল মিসরের রাজধানী কায়রোও। তবে ঢাকার কয়েকটি এলাকায় দূষণের মাত্রা আরও ভয়াবহ রূপ নিয়েছে; চারটি স্থানে বায়ুর মান ৩০০ ছাড়িয়ে গেছে, যা সর্বোচ্চ ‘দুর্যোগপূর্ণ’ স্তর হিসেবে বিবেচিত।

বিস্তারিত...

পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কুয়েত প্রবাসীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। রোববার (২৫ জানুয়ারি) কুয়েতের সালমিয়া, হাওয়াল্লি ও কাইফান পোস্ট অফিসে হলুদ খামে ব্যালট জমা দিতে ভিড় করেন প্রবাসীরা। এদিকে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ দূতাবাস কুয়েতের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু আল মিসাইল পোস্ট অফিসে হলুদ খামে ব্যালট জমা দিলে কোনো ফি দিতে হবে না। বিজ্ঞপ্তিতে আগামী ২ জানুয়ারির মধ্যে ব্যালট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে যারা নিবন্ধন সম্পন্ন করলেও ব্যালট পাননি, তাদের দ্রুত ব্যালট সংগ্রহ করে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।

বিস্তারিত...

ডেভিল হান্ট ফেইজ-২: ২২ হাজার গ্রেফতার, উদ্ধার ৪৮৩ আগ্নেয়াস্ত্র

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত বছরের ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। চলতি বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত টানা ৩৮ দিনের অভিযানে সারা দেশে মোট ২২ হাজার ৪৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিস্তারিত...

নির্বাচন নিরাপত্তায় সচিবালয়ে কড়া তদারকি, ৩ জন কারাগারে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদার করেছে সরকার। এ লক্ষ্যে সচিবালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত রেখে ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা-২০২৫’ কঠোরভাবে বাস্তবায়ন এবং নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি সচিবালয়ে অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগে দুইজন ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন- মো. আলিফ শরীফ ও মো. আশিক। তারা সচিবালয় নিরাপত্তা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তার সই জাল করে অবৈধ পাস তৈরি করে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেন, যা সরকারি নির্দেশনার ব্যত্যয়।

বিস্তারিত...

সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার কারণে ৭ বছর বয়সি হাবিবা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় দায়ি নার্স পলাতক রয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার পর হাসপাতালের দ্বিতীয় তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি চলতি মাসের ১৭ জানুয়ারি প্রফেসর নুরুল্লাহর অধীনে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল। নিয়ম অনুযায়ী অপারেশনের আগে ইনজেকশন দেওয়া হয় অপারেশন থিয়েটারে। কিন্তু সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন নিয়ম অমান্য করে শিশুটিকে ওয়ার্ডে ইনজেকশন দেন। কী ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল তা হাসপাতাল পরিচালক তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

বিস্তারিত...

জন্মদিনে উন্নয়ন-সংগ্রামের কথা স্মরণ করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ বার্তায় নিজের রাজনৈতিক জীবন, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন কর্মকাণ্ড এবং ব্যক্তিগত সংগ্রামের নানা দিক তুলে ধরেছেন। বার্তাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

বিস্তারিত...

গণভোটের প্রচারে অনীহার অভিযোগে মন্ত্রণালয়গুলোকে লিগ্যাল নোটিশ

সারাদেশে গণভোটের প্রচারণা ব্যাপকভাবে বাড়ানোর লক্ষ্যে প্রতিটি অফিস ও প্রতিষ্ঠানের সামনে দুটি করে ব্যানার টাঙানো নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুজ্জামান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়কে বিবাদী করে এই নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিস্তারিত...

বাংলাদেশের জন্য মার্কিন শুল্কে ছাড়ের সম্ভাবনা, ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহে

বাংলাদেশের জন্য মার্কিন শুল্কে ছাড় পাওয়ার বিষয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উচ্চপর্যায়ের অর্থনৈতিক আলোচনার ফল হিসেবে নন-ট্যারিফ ব্যারিয়ার ইস্যুতে অগ্রগতি আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক

বিস্তারিত...

ড্রোন উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, বাংলাদেশ-চীন চুক্তি

বাংলাদেশেই মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। ড্রোন তৈরির কারখানা স্থাপন ও প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

বিস্তারিত...

অতিরিক্ত সচিব হলেন ১১৮ জন কর্মকর্তা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে যুগ্মসচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে একযোগে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪