শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী অনুষ্ঠানে সংঘর্ষে একজনের নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে এ ধরনের সহিংসতাকে অগ্রহণযোগ্য ও দুঃখজনক বলে মন্তব্য করেছে সরকার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজ ভূমিতে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র কার্যকর ও টেকসই সমাধান। তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-কে শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
বিশ্ববাজারে সোনার দামে শুরু হয়েছে নজিরবিহীন উল্লম্ফন। একের পর এক রেকর্ড ভেঙে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম সাড়ে ৫ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বিশ্লেষকদের মতে, এটি সোনার ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত।
রাজধানী ঢাকায় আজ অস্থায়ীভাবে মেঘলা আকাশ দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও ভোর থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।
রাজধানীর জুরাইন এলাকায় যুবক সোহেল হত্যা মামলায় আদালত বুধবার প্রধান আসামি রবিন ওরফে ট্যারা রবিনকে মৃত্যুদণ্ড দেন। অপর দুই আসামি রিপন ও মাসুদকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এ সঙ্গে সংশ্লিষ্টরা অর্থদণ্ডও পাবেন। ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. খোরশেদ আলম রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর দুই আসামি রিপন ও মাসুদকে দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। রিপন ও মাসুদ পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপন জারি করে এমএড বা মাস্টার্স ডিগ্রিধারী সহকারী শিক্ষকদের অগ্রিম বর্ধিত বেতনের হার নির্ধারণ করেছে। বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্বিতীয় শ্রেণির এমএড ডিগ্রিধারী শিক্ষক একটি অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পাবেন, আর প্রথম শ্রেণির এমএড ডিগ্রিধারী শিক্ষক দুইটি অগ্রিম বর্ধিত বেতন সুবিধার অধিকারী হবেন।
বাংলাদেশ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালা ২০২৬-২০৩০-এর খসড়া অন্তর্বর্তীকালীন সরকার পর্যালোচনা ও মতামতের জন্য প্রকাশ করেছে। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। বিবরণীতে বলা হয়েছে, খসড়া নীতিমালা দেশের জন্য নিরাপদ, নৈতিক এবং উদ্ভাবন-কেন্দ্রিক এআই ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নাগরিক, শিল্প স্টেকহোল্ডার, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও সকল আগ্রহী পক্ষকে মতামত জানানোর জন্য উন্মুক্ত করা হয়েছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন তথ্য প্রচার এবং জুয়া ও প্রতারণামূলক বিজ্ঞাপন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। এ লক্ষ্যে কারাদণ্ড ও জরিমানার বিধান রেখে ‘সম্প্রচার অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রস্তাবিত এই অধ্যাদেশে লাইসেন্স ছাড়া টেলিভিশন,
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার ও আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে লেখা এক খোলাচিঠিতে এই
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেট বিভাগের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। তিনি বলেন, আমরা যতটুকু আশা করেছিলাম, তার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন। এবারের প্রস্তুতিতে কোথাও কোনো ঘাটতি নেই।
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর মধ্যে কোতোয়ালী থানা পুলিশ একজন, ডেমরা থানা একজন, মোহাম্মদপুর থানা ছয়জন, তেজগাঁও থানা একজন, হাজারীবাগ থানা ১২ জন, বাড্ডা থানা দুজন, পল্টন থানা দুজন, আদাবর থানা একজন, বংশাল থানা একজন, চকবাজার থানা একজন, কলাবাগান থানা দুজন, যাত্রাবাড়ী থানা আটজন, রামপুরা থানা তিনজন, গেন্ডারিয়া থানা একজন, দারুস-সালাম থানা দুজন, শিল্পাঞ্চল থানা একজন, শাহবাগ থানা পাঁচজন, ওয়ারী থানা একজন ও উত্তরা পশ্চিম থানা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৮ জানুয়ারি) ডিএমপি জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোয়াজ্জেম হোসেন (৪৬)। ডেমরা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ব্যক্তি হলেন—মো. জাহাঙ্গীর হোসেন মুন্সি (৪৬)। মোহাম্মদপুর থানা পুলিশ মো. আদু (২৬), খালিদ আল-মাহমুদ (২৮), মো. মিলন (২৪), সুজন (২৩), আতিকুল ইসলাম (২৮) ও মো. সাকিবকে (১৯) ।
বাংলাদেশে টেকসই উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার জন্য তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশ সম্ভাবনাময়। আমাদের সবাইকে দায়িত্বশীলভাবে এগিয়ে আসতে হবে। তরুণরা এগিয়ে এলে দেশও এগিয়ে যাবে। বুধবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় এ কে এগ্রো অ্যান্ড ডেইরি হাব মাঠে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম অঞ্চলের ডেইরি খাতের উন্নয়ন সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবম জাতীয় বেতন কাঠামো (পে স্কেল) এর প্রজ্ঞাপন জারি ও জ্বালানি উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রত্যাহারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’।
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে নির্মাণকাজে প্রায় ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সাবেক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
চাচাকে বাবা হিসেবে উপস্থাপন করে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব) মো. কামাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।