সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৬৯,২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন আজ। তাদের বাংলাদেশ বিমানের BG389 নম্বর ফ্লাইটে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ সাত নেতার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে কি না সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অত্যাবশ্যকীয় ওষুধের দাম নিয়ন্ত্রণে সরকার বড় সিদ্ধান্ত নিলেও বাস্তব বাজারে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। চলতি মাসের ৮ জানুয়ারি সরকার অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সম্প্রসারণ করে ২৯৫টিতে উন্নীত করে এবং এসব ওষুধ নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেয়। কিন্তু সিদ্ধান্তের তিন সপ্তাহ পার হলেও সাধারণ মানুষ সেই সুফল পাচ্ছে না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা, ফলে গভীর রাতে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।
রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলি চালিয়ে ভয়ভীতি দেখিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি চিরকুট রেখে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি থানার ৯/এ রোডের ২৩ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। ওই বাড়িতে অশোক কুমার সাহার মেয়ে ও শ্যালক অবস্থান করছিলেন। ওই সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক বাসার সামনে আসে। পরে তিনজন বাড়ির ভেতরে ঢুকে অশোক কুমার সাহাকে খোঁজাখুঁজি করেন এবং নিরাপত্তাকর্মীকে মিটিংয়ে না যাওয়ার জন্য জানিয়ে একটি চিরকুট রেখে চলে যান।
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাচ্ছে। বুধবার (২১ জানুয়ারি) লন্ডনে এ পর্যবেক্ষক দলের নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে নতুন নিয়মে—পোস্টার ব্যবহার বন্ধ রেখে। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টার পর থেকে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। তবে এই বার প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে। আচরণবিধি ভাঙলে ব্যক্তির জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা আর দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ড এর বিধান রাখা হয়েছে। পাশাপাশি গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলের সুযোগও রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে ঢামেকের মেডিসিন ভবনের সাততলায় এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম নাজমা বেগম।
রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় তলব করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শিশুর প্রতি এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি বলেছেন, অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার ক্ষেত্রে ১২ ফেব্রুয়ারি যেন কোনো গলদ না থাকে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে বুধবার (২১ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। গত দুই দিন বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর এবার ২৮টি বিভাগের শিক্ষার্থীরা এই কঠোর আন্দোলনের ডাক দিলেন।
নতুন বেতনকাঠামোয় সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে ১০০ থেকে ১৪৭ শতাংশ। এর ফলে সর্বনিম্ন অর্থাৎ ২০তম ধাপে বেতন ২০ হাজার টাকা আর সর্বোচ্চ প্রথম ধাপে ১ লাখ ৬০ হাজার টাকার সুপারিশ করা হচ্ছে। ধাপ শেষ পর্যন্ত ২০টি থাকছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২১ সদস্যের বেতন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দলই জিতুক, তার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইএমকে সেন্টারে কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। মতবিনিময়কালে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন, যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক