আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন। শতকোটির প্রার্থী ২৭ জন। মোট প্রার্থীর ২৫ শতাংশের ঋণ বা দায় আছে- এসব জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে
চট্টগ্রামের সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে গুলি করে হত্যার ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত পরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ড্রোন, ডগ স্কোয়াড, বিএনসিসিসহ গার্লস গাইডের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেছেন, নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে ব্যালট বাক্স ছিনতাই করা সম্ভব নয়।
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক। এদের মধ্যে আমন্ত্রিতদের রাখা হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, এ
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সতর্ক করেছেন, বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ জারি না হলে ভবিষ্যতে আবারও ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ ফিরে আসতে পারে। তিনি বলেছেন, ‘কোনোভাবেই যেন ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ব্যাংকিং খাতে প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সঠিক গভর্ন্যান্সের অভাবেই এ খাত ধ্বংসের মুখে পড়েছে। ব্যাংকিং খাতে সংস্কারের বহু দিক রয়েছে এবং সব ক্ষেত্রেই সংস্কার জরুরি।’
গণভোট ও সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জনে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসি প্রকাশিত আসন ভিত্তিক প্রার্থী ও ভোটার তালিকা থেকে বিষয়টি জানা গেছে। তালিকায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারির সংসদ ও গণভোটে ১২ কো
বাংলাদেশে নিযুক্ত নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসনের চীন-সংক্রান্ত মন্তব্য প্রত্যাখ্যান করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। বৃহস্পতিবার এক বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র এ প্রতিক্রিয়া জানান।
দুই মাস বন্ধ থাকার পর আগামী ২৫ জানুয়ারি থেকে আবারও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম চালুর সিন্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, আগামী রোববার থেকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সব তথ্য সংশোধন কার্যক্রম
হর ও অপারেশনাল সীমাবদ্ধতার কারণে ঢাকা-সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার(২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
৩,২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা–২০২৫ এর মাধ্যমে তাদের নির্বাচন করা হয়। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) কঠোর হুঁশিয়ারি দিয়েছে। কমিশন বলেছে, কোনো ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়া বা সংগ্রহ করা হলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে ৫৯.৪১ শতাংশ প্রার্থী ঋণগ্রস্ত, আর ইসলামপন্থি দলগুলোর প্রার্থীর অংশগ্রহণ আগের সব নির্বাচনের তুলনায় সর্বাধিক এমন তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।