জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে। বুধবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এই আদেশ
ব্যাংকিং খাতে সম্ভাব্য সংকট মোকাবেলায় রেজল্যুশন ফার্ম গঠনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (২১ জানুয়ারি) বেলা ১২টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের পুরোনো ভবনের সম্মেলন কক্ষে পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সভার শেষে বিকেলেই চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে, যেখানে দেখা করার সময় নির্ধারণ হয়েছে বিকেল ৫টায়।
ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে ৮টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। বুধবার (২১ জানুয়ারি) সকালে তিনি আত্মসমর্পণ করেন। গত বছর নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী এই আবেদন করেন তিনি। এর আগে ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন।
মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটসহ আট জেলায় ডিজিটাল জামিননামা বা ই-বেইলবন্ড উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে এই সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ এবং ইউরোপের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য সংঘাতের শঙ্কা বিশ্বজুড়ে স্বর্ণের দামে উত্থান সৃষ্টি করেছে। রয়টার্স জানাচ্ছে, বিশ্ব ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম।
গ্যাস নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে বুধবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ ও আশপাশের একাধিক এলাকায় টানা পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা তুলনামূলকভাবে কম অনুভূত হচ্ছে। কুয়াশার প্রভাবও নেই বললেই চলে। সকাল থেকেই সূর্যের দেখা মিলছে। আজ বুধবারও ঢাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে। এর পরবর্তী ধাপে আজ বুধবার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক হাতে পাওয়ার মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে দেশজুড়ে শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। এ বিষয়ে নির্বাচন কমিশনের জারি করা পরিপত্রে জানানো হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের পরদিন অর্থাৎ ২১ জানুয়ারি বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করতে হবে এবং একই সঙ্গে তাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
দেশের ব্যাংকিং ব্যবস্থার বাইরে মানুষের হাতে থাকা নগদ অর্থ—যা ‘ম্যাট্রেস মানি’ নামে পরিচিত—এর পরিমাণ প্রায় তিন লাখ কোটি টাকা বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন। তিনি বলেন, এই অর্থ ব্যাংকিং চ্যানেলে না আসায় বিনিয়োগ ও ঋণপ্রবাহ ব্যাহত হচ্ছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
দেশের বাজারে সোনার দামে টানা নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ৪৪ হাজার টাকা ছাড়িয়েছে। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৫ হাজার ২৪৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪
ঢাকা মহানগর ও শহরতলীর গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ ও আধুনিক করতে কাউন্টারভিত্তিক ও ই-টিকেটিং পদ্ধতিতে বাস পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা পরিবহন মালিক সমিতি ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপি জানিয়েছে, কাউন্টারভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালু হলে সকল বাস নির্ধারিত স্টপেজ হতে
পোস্টাল ব্যালট প্রকল্প সফল হলে বিশ্বের কাছে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পোস্টাল ব্যালট অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে ব্রিফিং অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ ৬০ ফিট এলাকার আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।