সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক স্বায়ত্তশাসন ও কার্যক্রম শক্তিশালী করতে ৪৬টি জুডিশিয়াল সার্ভিস ক্যাডার পদসহ মোট ২১৩টি পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে।
নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। গত ২১ জানুয়ারি ২৩ সদস্যের কমিশন, কমিশনপ্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে।
স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির (৪৪) হত্যার মামলায় ডিবি আবারও একজন শুটারকে গ্রেপ্তার করেছে। শুক্রবার ভোরে নরসিংদী থেকে রহিম নামে এই আসামিকে আটক করা হয়।
সারা দেশে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শীতের আমেজ এখনো পুরোপুরি কাটেনি, তার আগেই রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে লেগেছে আগুন। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে বিমান চলাচল আরও নিরাপদ করতে ‘অ্যান্টি-ড্রোন’ প্রযুক্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই প্রযুক্তির মাধ্যমে অনুমতিহীন কোনও ড্রোন শনাক্ত হওয়া মাত্রই তা নিষ্ক্রিয় বা নামিয়ে ফেলা সম্ভব হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কোথাও বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে, আবার কোথাও বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগও উঠেছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার সংখ্যার তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
দেশের পোশাক ও টেক্সটাইল খাতের অবস্থা “জাতীয় ক্রাইসিস ও ইমার্জেন্সি” পর্যায়ে পৌছে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, জিডিপিতে খাতের অবদান ১৩ শতাংশ হলেও সরকারের পক্ষ থেকে তাদের জন্য সময় বরাদ্দ নেই। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কারওয়ানবাজারে বিটিএমএ কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ফলে আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জামিন শুনানি শেষে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর এ আদেশ দেন। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় আনিস আলমগীর গত বছরের ডিসেম্বর মাস থেকে কারাবন্দি রয়েছেন।
অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন এবং ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণের সুপারিশ দেওয়ার লক্ষ্যে সরকার গঠিত টাস্কফোর্সের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কেন এই টাস্কফোর্সকে অবৈধ, বেআইনি, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে এই রুল দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আদালত সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দাখিলের জন্য দুই সপ্তাহের সময় নির্ধারণ করেছেন।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উভয় দেশের জন্য
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনের সময় কালো টাকার প্রভাব ঠেকাতে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। নির্বাচনে কালো টাকার প্রভাব রোধে মোবাইল ব্যাংকিং নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে সচিব বলেন,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুর্গম পার্বত্য ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনি মালামাল পরিবহনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষে কোন কোন ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার প্রয়োজন হবে- সে সংক্রান্ত বিস্তারিত তথ্য আজ বৃহস্পতিবারের (২২ জানুয়ারি) মধ্যে চেয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি।