আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সুতা উৎপাদনকারী মিলগুলোকে রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না থাকার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
দেশের ৮ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-কে বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের ১৪,১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় সিইও সিমিন রহমান এবং তার মা শাহনাজ রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। শুনানি শেষে তাদের ৫০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় ৬৯,২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
মিয়ানমারের একটি স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন আজ। তাদের বাংলাদেশ বিমানের BG389 নম্বর ফ্লাইটে ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষ সাত নেতার বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হবে কি না সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অত্যাবশ্যকীয় ওষুধের দাম নিয়ন্ত্রণে সরকার বড় সিদ্ধান্ত নিলেও বাস্তব বাজারে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। চলতি মাসের ৮ জানুয়ারি সরকার অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সম্প্রসারণ করে ২৯৫টিতে উন্নীত করে এবং এসব ওষুধ নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেয়। কিন্তু সিদ্ধান্তের তিন সপ্তাহ পার হলেও সাধারণ মানুষ সেই সুফল পাচ্ছে না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা, ফলে গভীর রাতে চিকিৎসা নিতে এসে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।
রাজধানীর ধানমন্ডি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের বোর্ড ডিরেক্টর অশোক কুমার সাহার বাসায় গুলি চালিয়ে ভয়ভীতি দেখিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি চিরকুট রেখে ব্যাংকের সভায় না যাওয়ার হুমকি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি থানার ৯/এ রোডের ২৩ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। ওই বাড়িতে অশোক কুমার সাহার মেয়ে ও শ্যালক অবস্থান করছিলেন। ওই সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক বাসার সামনে আসে। পরে তিনজন বাড়ির ভেতরে ঢুকে অশোক কুমার সাহাকে খোঁজাখুঁজি করেন এবং নিরাপত্তাকর্মীকে মিটিংয়ে না যাওয়ার জন্য জানিয়ে একটি চিরকুট রেখে চলে যান।
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য কমনওয়েলথ ১৪ সদস্যের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে পাঠাচ্ছে। বুধবার (২১ জানুয়ারি) লন্ডনে এ পর্যবেক্ষক দলের নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে।
এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে নতুন নিয়মে—পোস্টার ব্যবহার বন্ধ রেখে। বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টার পর থেকে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন। তবে এই বার প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে। আচরণবিধি ভাঙলে ব্যক্তির জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা আর দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ড এর বিধান রাখা হয়েছে। পাশাপাশি গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে আরপিওতে প্রার্থিতা বাতিলের সুযোগও রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মেডিসিন বিভাগে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে ঢামেকের মেডিসিন ভবনের সাততলায় এ ঘটনা ঘটে। নিহত রোগীর নাম নাজমা বেগম।
রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় তলব করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শিশুর প্রতি এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সচিব এম হাফিজ উদ্দিন খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৯ বছর।