ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে।
ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের বড় সময় রোদ দেখা যাবে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুকে কটাক্ষ, ইঙ্গিতপূর্ণ পোস্ট ও মন্তব্যে এগিয়ে আছেন শিল্পী মেহের আফরোজ শাওন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সব ধরনের পদক্ষেপের একজন কড়া সমালোচক তিনি। আজ যেন তার এক পোস্ট মাত্রা ছাড়িয়ে গেল বিগত দিনের সবকিছুকে। উপদেষ্টাকে ‘উপদুষ্টু’ বলে কটাক্ষের পাশাপাশি, একজন উপদেষ্টার স্ত্রীর পুরোনো শাড়ি নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলায় সাময়িকভাবে কমে যাচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সরবরাহ। এর সরাসরি প্রভাব পড়বে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায়।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ‘গাম্বিয়া বনাম মিয়ানমার’ মামলায় রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ঢাকার অভিযোগ, ২০১৬ ও ২০১৭ সালে চালানো নিষ্ঠুর জাতিগত নিধনযজ্ঞকে সন্ত্রাসবাদবিরোধী অভিযানের নামে বৈধতা দিতে এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতেই পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় বিকৃত করছে মিয়ানমার।
পুলিশ কর্মকর্তাদের শৃঙ্খলা ও দায়িত্ব পালনে আরও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিট প্রধানের কর্মস্থল ত্যাগ করাকে সরাসরি ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে কড়াকড়ি নির্দেশনা জারি করা হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো ইউনিট প্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি গ্রহণ না করেই ছুটি বা ব্যক্তিগতসহ বিভিন্ন উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করছেন, যা বাহিনীর শৃঙ্খলা ও দায়িত্ব পালনের পরিপন্থী।
ধর্ম মন্ত্রণালয় প্রকাশ করেছে ‘মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’, যা বাংলাদেশ গেজেটে অতিরিক্ত সংখ্যায় প্রকাশ পেয়ে ইনস্টিটিউশনাল স্তরে কার্যকর করা হয়েছে। নীতিমালায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, মসজিদের নামে রাস্তাঘাট বা যানবাহনে চাঁদা আদায়/উত্তোলন করা যাবে না এবং অবৈধ স্থানে নির্মিত মসজিদ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উচ্ছেদ করা হবে।
মিরপুরে টোলারবাগে ডেল্টা হাসপাতালের বিপরীতে মাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় তিনজনকে আটক করে গণপিটুনি দিয়েছে জেলেরা। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। মিরপুর থানার এসআই আবুল হাসান বলেন, আমরা খবর পেয়ে এসেছি।
রাজধানীর ভাটারা এলাকার একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে ভাটারার ১০০ ফিট সংলগ্ন নতুনবাজার এলাকায় অবস্থিত ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ওয়্যার হাউজ ইন্সপেক্টর
রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমার যে বক্তব্য দিয়েছে, তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশ বলছে, রোহিঙ্গাদের আদি পরিচয় মুছে ফেলে তাদের ‘অবৈধ অভিবাসী’ হিসেবে প্রমাণের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের পর তাঁর ‘সেফ এক্সিট’ নেওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, “নির্বাচনের পরে আমি দেশেই থাকবো। হাসিনার মতো আমি এমন কোনো কাজ করিনি যে আমাকে সেফ এক্সিট নিতে হবে। আমি এ দেশেরই সন্তান, এ দেশেই থাকবো। তখন সাংবাদিকতা করবো নাকি অন্য কোনো চাকরি করবো তা পরে দেখা যাবে।”
দীর্ঘদিন ধরে উচ্চ সারচার্জের চাপে থাকা দেশের এয়ারলাইন্সগুলোর জন্য অবশেষে স্বস্তির খবর এসেছে। সরকার দেশের সাতটি বিমানবন্দরে বিভিন্ন খাতে আদায়কৃত বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে ১৪.২৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক গ্যাজেটে এসব তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির পক্ষে গ্যাজেটটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান।
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য
রাজধানীর পল্টনে একটি স্কুলে শিশু নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ‘শারমিন একাডেমি’র অ্যাডমিন অফিসার পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে আদালত কারাগারে পাঠিয়েছেন। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য ২৭ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
গত ৭ দিনে সেনাবাহিনীর যৌথ অভিযানে সারাদেশে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া, এসব অভিযানে ২২টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। আইএসপিআর আরও জানায়, গত ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর যৌথ