| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, আরও ৩ সদস্য জিম্মি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র‍্যাবের কর্মকর্তা ও সদস্যরা। এ ঘটনায় মো. তওহীদ নামে চট্টগ্রাম র‍্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন

বিস্তারিত...

সংখ্যালঘুদের ঘিরে অধিকাংশ ঘটনা সাধারণ অপরাধের আওতাভুক্ত: পুলিশ

গত বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ঘিরে সংঘটিত অধিকাংশ ঘটনাই ধর্মীয় বিদ্বেষ বা সাম্প্রদায়িক নয়, বরং সাধারণ অপরাধের আওতাভুক্ত—এমন তথ্য উঠে এসেছে পুলিশের এক বছরব্যাপী পর্যালোচনায়। পুলিশের সদর দফতরের প্রস্তুত করা এই প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, অপরাধ দমনে স্বচ্ছতা, নির্ভুলতা ও দৃঢ়তার নীতিতে অটল রয়েছে সরকার।

বিস্তারিত...

আদালতের নির্দেশে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মাননীয় আদালতের আদেশ হাসিল করে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) তিনি বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে

বিস্তারিত...

কমিশন কোনো চাপে নেই: ইসি আনোয়ারুল

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশন (ইসি) কোনো চাপে নেই বলে মনে করছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান। ইসি আনোয়ারুল বলেন, ‘সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে

বিস্তারিত...

মামুনুল হকের ২ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সম্মানে তার দুটি আসনে, অর্থাৎ ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) দলটির যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ কথা জানান।

বিস্তারিত...

অটোরিকশা চালক হত্যা: ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উন্মোচন, গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিহতের লুণ্ঠিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে সাভারের আক্রান বাজার এলাকা থেকে মো. রনি মিয়া (

বিস্তারিত...

সিটি কর্পোরেশনকে হুমকি দিয়ে সড়ক ছাড়লো অটোরিকশা চালকরা

আগামী ৩০ জানুয়ারির মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রি বন্ধের নির্দেশ দিতে হবে। তা না হলে, ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভবন ঘেরাও করা হবে। এমন আল্টিমেটাম দিয়ে সড়ক ছেড়েছেন ব্যাটারিচালিত রিকশা চালকরা। এই দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তর

বিস্তারিত...

এবারের নির্বাচনে দুটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে: আসিফ নজরুল

এবারের নির্বাচনে দুটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ঘটনা দুটির কথা জানিয়ে তিনি বলেন, প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দিতে পারবেন এবং একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময়

বিস্তারিত...

নির্বাচনী ব্যয় মেটাতে ক্রাউড ফান্ডিং করে অর্থ সংগ্রহ করবে এনসিপি

ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র ও তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা চেয়েছে দলটি।

বিস্তারিত...

নির্বাচনে ৮ লাখ ৯৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে: উপদেষ্টা

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে সারাদেশে সর্বমোট ৮ লাখ ৯৭ হাজার ১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নির্বাচনপূর্ববর্তী চার দিন নিবিড় টহল পরিচালনার পাশাপাশি চরাঞ্চল ও দুর্গম এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

বিস্তারিত...

ছয়জনকে হত্যার স্বীকারোক্তি ‘ভবঘুরে’ সম্রাটের: পুলিশ

সাভার মডেল থানার পার্শ্ববর্তী পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে পাঁচজনের লাশ উদ্ধারের ঘটনায় মশিউর রহমান সম্রাট নামের এক ভবঘুরেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, কমিউনিটি সেন্টারটিতে পাঁচ লাশ উদ্ধারের ঘটনাসহ ছয়টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন ওই ভবঘুরে।

বিস্তারিত...

ঠিকানা না পাওয়ায় ফেরত এলো ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট

ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া থেকে ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। এছাড়া ইতালি থেকে ফেরত এসেছে ১ হাজার ৬০০ পোস্টাল ব্যালট। সোমবার (১৯ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসীদের সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট সংশ্লিষ্ট দেশে সংশ্লিষ্ট ভোটারদের কাছে পৌঁছায়নি

বিস্তারিত...

গণভোটের সঙ্গে বিসমিল্লাহর কোনো সম্পর্ক নেই: স্বাস্থ্য উপদেষ্টা

সংবিধানে পবিত্র ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ আজীবন বহাল থাকবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম।

বিস্তারিত...

মার্কিন ভিসা পেতে বন্ড জমার তারিখ জানাল দূতাবাস

০২৬ সালের ২১ জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসা বা পর্যটন ভিসার (B1/B2) ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হবে। ঢাকার মার্কিন দূতাবাস সোমবার (১৯ জানুয়ারি) এক বার্তায় জানিয়েছে, এ দিন থেকে ভিসা অনুমোদিত হলে সর্বোচ্চ ১৫,০০০ মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪