| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

পুরান ঢাকার মেসে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুরান ঢাকার ভাট্টিখানা এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

বিস্তারিত...

আপিলে পক্ষপাতিত্ব করে কোনো রায় দেওয়া হয়নি: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আপিল শুনানিতে কোন পক্ষপাত্বিত্ব করে রায় দেয়নি। রোববার (১৮ জানুয়ারি) শেষদিনে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে অংশ নেওয়া প্রার্থীদের উদ্দেশে এমনটি বলেন তিনি। তিনি বলেন, আপিল শুনানিতে কোন পক্ষপাত্বিত্ব করে রায় দেয়নি। ৯ দিন ব্যাপী আপিল শুনানি সমাপ্ত করেছি।

বিস্তারিত...

এবার কোনো গোঁজামিলের নির্বাচন হবে না: প্রধান উপদেষ্টা

অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, এবার কোনো গোঁজামিলের নির্বাচন হবে না। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে জামায়াত নেতারা সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতের বিষয়ে কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

বিস্তারিত...

নাহিদ ও পাটওয়ারীকে ইসির শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই অভিযোগে ঢাকা–৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

বিস্তারিত...

গুলশান-বনানীর অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে রিট

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানীর অনুমোদনবিহীন সিসা লাউঞ্জ বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেছে এস এম জুলফিকার আলী জুনু নামে এক আইজীবী। রোববার (১৮ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন তিনি। রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, র‌্যাব প্রধান, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিস্তারিত...

আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) শুনানি শেষে তার প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন। এর আগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র

বিস্তারিত...

নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিজিবির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিজিবি মোতায়ন করা হয়েছে।

বিস্তারিত...

গুলশানে বার ড্যান্সারকে জবাই করে হত্যা

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ সংলগ্ন ৮৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাটের মেঝে থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মীম টাঙ্গাইলের

বিস্তারিত...

প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত সেই মিজান, বহাল লতিফ সিদ্দিকী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত সেই মিজানুর রহমান প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর প্রার্থিতাও বহাল রয়েছে। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এমন রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)। আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ঢাকা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের প্রার্থিতা বাতিল করা হয়েছিল।

বিস্তারিত...

নারীদের ঘরে বসিয়ে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না: মির্জা আব্বাস

নারীদের ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ করে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কার্যত অচল হয়ে পড়বে—এমন মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া কোনোভাবেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

বিস্তারিত...

চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: পরিবেশ উপদেষ্টা

দেশের সর্ববৃহৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এরইমধ্যে অন্তর্বর্তী সরকার চীনের কাছে সব কাগজপত্র পাঠিয়েছে। অর্থ ব্যয় সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা সম্পন্ন করেছে। চীনা সরকারের বিশেষজ্ঞ দল যাচাই-বাছাই করছে। এখন তাদের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব তরুণদের বেশি: ফরিদা আখতার

বর্তমান সময়ে শুধু ডিগ্রি অর্জন করাই তরুণদের শেষ দায়িত্ব নয় বরং সমাজ পরিবর্তনের গুরুদায়িত্ব শিক্ষিত তরুণদের কাঁধেই বেশি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশের একটি বড় অংশ এখনো উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত থাকায় যারা শিক্ষার সুযোগ পেয়েছে, তাদের সামাজিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

বিস্তারিত...

দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে পোস্টাল ব্যালটসহ একাধিক অনিয়ম ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের অভিযোগ এনে ইসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। দাবি আদায় না হলে নির্বাচন কমিশন ভবন সারারাত অবরুদ্ধ করে রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

বিস্তারিত...

সংস্কার নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, বাস্তবতা ভিন্ন: আইন উপদেষ্টা

সংস্কার কার্যক্রম নিয়ে বিভিন্ন মহলে নেতিবাচক প্রচারণা চালানো হলেও বাস্তবতায় উল্লেখযোগ্য সংস্কার সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘কোনো সংস্কার হয়নি’এমন বক্তব্য সঠিক নয় এবং এটি অনেক ক্ষেত্রে আলোচনার বাইরে গিয়ে শুধুই বিভ্রান্তি তৈরি করছে।

বিস্তারিত...

জনগণের সেবা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে পুলিশকে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়, বরং তারা জনগণের সেবা করার জন্য নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রের কর্মচারী—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, পুলিশ বাহিনীর মূল দায়িত্ব হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা এবং জনগণের সেবা করা।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪