| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক সন্ধ্যায়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠক অনুষ্ঠিত হবে রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

বিস্তারিত...

শেখ হাসিনা ও পরিবারের প্লট দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দের দুর্নীতি সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভাগিনা রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আগামী ২ ফেব্রুয়ারি।

বিস্তারিত...

পার্টি নিষিদ্ধ হলেও ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন: ইসি মাছউদ

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে তা প্রযোজ্য নয়। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে টাঙ্গাইল-৪ আসনের মনোনয়ন আপিলের শেষ দিনের শুনানিতে তিনি এই মন্তব্য করেন।

বিস্তারিত...

নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

বাংলাদেশ জাতীয় ছাত্রদল রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করেছে। তারা অভিযোগ করেছে, ব্যালট পেপারে অনিয়ম ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তার হচ্ছে, যা জবাবদিহিতা বাধাগ্রস্ত করছে। বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা বসে পড়েন। ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ এবং বিভিন্ন থানার ছাত্রদল নেতারা এই ঘেরাও কর্মসূচিতে অংশ নেন।

বিস্তারিত...

দিল্লি শীর্ষে, ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয়

রোববার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তথ্যানুযায়ী, দিল্লির বায়ুমানের একিউআই (Air Quality Index – AQI) স্কোর ৬০৫, যা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত।

বিস্তারিত...

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়েছে।

বিস্তারিত...

কাদের–সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত কথিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে। শুনানিতে প্রথমে প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে।

বিস্তারিত...

আজ থেকে টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা তিন দিন প্রতিদিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। রোববার (১৮ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিস্তারিত...

প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ সুযোগ আজ। মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা সব আপিলের শুনানির শেষ দিন রোববার (১৮ জানুয়ারি)। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের জন্য আসতে পারে স্বস্তির খবর। সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত অনুযায়ী, আজ রবিবার (১৮ জানুয়ারি) বিকেল কিংবা সন্ধ্যার মধ্যেই এই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

বিস্তারিত...

ভূমিকম্পের এক ঝাঁকুনিতেই মৃত্যুপুরী! অপরিকল্পিত নগরায়নে ধ্বংসের মুখে ঢাকা-চট্টগ্রাম

বাংলাদেশ বড় ভূমিকম্পের দ্বারপ্রান্তে-এমন সতর্কবার্তা নতুন নয়। কিন্তু আশঙ্কাজনক বাস্তবতা হলো, সেই ঝুঁকির মুখে দাঁড়িয়েও দেশের দুই প্রধান মহানগর ঢাকা ও চট্টগ্রাম আজও প্রস্তুত নয়। অপরিকল্পিত নগরায়ন, দুর্বল অবকাঠামো এবং বিল্ডিং কোডের তোয়াক্কা না করে গড়ে ওঠা হাজারো বহুতল ভবন ভূমিকম্প হলে পরিণত হতে পারে মৃত্যুফাঁদে। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুতির ঘাটতি থাকলে একটি শক্তিশালী ভূমিকম্প মুহূর্তেই ডেকে আনতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়।

বিস্তারিত...

সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় বাধা নেই : আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে ‘হ্যাঁ’র প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনও আইনগত বাধা নেই। এবারের গণভোট কোনও দলকে ক্ষমতায় বসানো কিংবা কোনও দলকে ক্ষমতায় যেতে বাধা দেওয়ার অ্যাজেন্ডা নয়- এটি রক্তের অক্ষরে লেখা জুলাই জাতীয় সনদভিত্তিক রাষ্ট্র সংস্কারের অ্যাজেন্ডা, যা বাংলাদেশের সব মানুষের।

বিস্তারিত...

১৫ বছর প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘১৫ বছর ধরে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে অর্থপাচার করা হয়েছে। এর বেশিরভাগই প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি করা হয়েছিল। তবে একটি উল্লেখযোগ্য অংশও ছিল অ্যাকাউন্টিংয়ের ম্যানিপুলেশনের ফলাফল। দেশের অনেক শীর্ষ হিসাবরক্ষক আমার সামনে রয়েছেন। আমি আপনাদের সহযোগিতার অনুরোধ করবো

বিস্তারিত...

গুলিস্তানে জুতার কারখানায় আগুন

রাজধানীর গুলিস্তানে একটি জুতার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলিস্তানের ছোট মসজিদ গলির আলুর বাজার এলাকার একটি ভবনে আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিদ্দিক বাজারের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চার তলা ভবনের তিন তলার একটি জুতার কারখানায় এই আগুনের সূত্রপাত হয়।

বিস্তারিত...

স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. মাহফুজ সরকার (৪০) নামে সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪