| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ইভ্যালির শামীমা-রাসেল গ্রেপ্তার

ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে।

বিস্তারিত...

চানখারপুলে ৬ হত্যার মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি

জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হচ্ছে না আজ। রায় ঘোষণার জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রায় ঘোষণার নতুন এ দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিস্তারিত...

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, চূড়ান্ত প্রার্থী ও প্রতীক বরাদ্দ হবে আগামীকাল

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার (২০ জানুয়ারি)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই দেশের সব এলাকায় শুরু হবে নির্বাচনী প্রচারণা। এবারের সংসদ নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়।

বিস্তারিত...

দূষিত বাতাসে শ্বাসরুদ্ধ শহরগুলো: লাহোর শীর্ষে, ঢাকার অবস্থান চতুর্থ

বিশ্বজুড়ে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে বায়ুদূষণ। প্রতিদিনই বাড়ছে দূষিত শহরের সংখ্যা। বিশ্বের সবচেয়ে দূষিত ১২৫টি শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুমান মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

বিস্তারিত...

ছয় শিক্ষার্থী হত্যার মানবতাবিরোধী মামলার রায় আজ

শেখ হাসিনার পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ ঘোষণা করা হবে। বহুল আলোচিত এ মামলার রায়ের দিকে তাকিয়ে আছে দেশবাসী।

বিস্তারিত...

বিনিয়োগ সেবা ডিজিটাল ও সহজ করতে রূপালী ব্যাংক–বিডার এমওইউ

দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগসংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং রূপালী ব্যাংক পিএলসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিডার সেমিনার হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর (অব.) মো. শাহারুল হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।

বিস্তারিত...

আজ শহীদ আসাদ দিবস

আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস পালিত হচ্ছে। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিল নিয়ন্ত্রণের সময় ঢাকা মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় পুলিশ গুলি চালায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (শহীদ আসাদ) নিহত হন। সেই দিনটিকে অনেক ঐতিহাসিক পর্যবেক্ষক জাতীয় ঐতিহাসিক আন্দোলনের সূচনা হিসেবে উল্লেখ করেন—আসাদের রক্ত উনসত্তর (১৯৬৯) গণ-অভ্যুত্থানের আগুন জ্বালিয়েছিল, যা পরবর্তীতে আইয়ুব খানের শাসন পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিস্তারিত...

ময়মনসিংহে গণভোট প্রচারণায় ভোটের গাড়ির উদ্বোধন

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে জনগণকে উদ্বুদ্ধকরণে ময়মনসিংহে ভোটের গাড়ির প্রচারণার গান ও ভিডিও ডিসপ্লের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য এবং বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সোমবার (১৯ জানুয়ারি) বিকালে ময়মনসিংহের পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে এ ভোটের গাড়ির উদ্বোধন করেন।

বিস্তারিত...

রেমিট্যান্স উত্থানে, রিজার্ভ বাড়বে ৩৫ বিলিয়ন ডলারে: গভর্নর

বাংলাদেশ ৩৫ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গঠনের পথে রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে কেন্দ্রীকরণ দেখা যাচ্ছে এবং রিজার্ভ শক্তিশালীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) গুলশানের পুলিশ প্লাজায় মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) আয়োজিত সেমিনার ‘সিস্টেমেটিক এফোর্টস টু আন্ডারস্ট্যান্ড ইকোনমিক পালস: ইমপোর্টেন্স অফ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)’ এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান।

বিস্তারিত...

গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার: অধ্যাপক আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ফ্যসিবাদের নিষ্পেষণে জর্জরিত রাষ্ট্রকে উদ্ধার করতে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ব্যাপক সংস্কার করতে হবে। আর সেই সংস্কারের লক্ষ্যেই আসন্ন গণভোটে হ্যাঁ বলা সময়ের দাবি। তিনি বলেন, সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু এতোদিন সেই জনগণকেই বঞ্চিত রাখা হয়েছে। বিবেকের তাড়নায় গণভোটে অংশগ্রহণ জরুরি যেন ভবিষ্যতের বাংলাদেশ অতীতের মতো না হয়। মনে রাখবেন, গণভোটের জয়ের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব। গণভোট ও জাতীয় নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত ইমামদের মতবিনিময় তিনি এসব কথা বলেন। সোমবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে ইসলামিক ফাউন্ডেশন এ বিভাগীয় ইমাম সমাবেশের আয়োজন করে।

বিস্তারিত...

বিমানবন্দর এলাকায় হর্ন বাজলেই কঠোর শাস্তি: ডিএমপি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশে গাড়ির হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৯ জানুয়ারি) ডিএমপির মিডিয়া বিভাগ বিষয়টি জানিয়েছে। ডিএমপি জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক

বিস্তারিত...

যাচাই শেষ না হওয়া পর্যন্ত তিস্তার কাজ নয়: রিজওয়ানা হাসান

রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে যাচাই-বাছাই চলছে। কোনো ভুল এড়াতে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত প্রকল্পের কাজ শুরু করা সম্ভব নয়। সোমবার (তারিখ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, প্রকল্পটির সম্ভাব্য প্রভাব, প্রযুক্তিগত বিশ্লেষণ ও কার্যকারিতা নিয়ে বাংলাদেশ ও চীনের বিজ্ঞানীরা যৌথভাবে যাচাই-বাছাই করছে। এই কারণে কাজ শুরুর সিদ্ধান্তে কিছুটা সময় নেওয়া হচ্ছে।

বিস্তারিত...

বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড!

আগামী মাসের টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে রাজি না হলে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (

বিস্তারিত...

শাকসু নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন, তার বিরুদ্ধে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আপিল বিভাগের চেম্বার আদালতে এ আবেদন করা হয়।

বিস্তারিত...

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মঙ্গলবার বসছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য ‘ পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপের ব্যবহার ও ভোটদান প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪