দেশের অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে স্থানান্তরিত হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ঢাকার দুই সিটি কর্পোরেশনকে লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি বন্ধের নির্দেশ দিতে আগামী ৩০ জানুয়ারির মধ্যে সময় দিয়েছেন চালকরা। আল্টিমেটামের কথা মানা না হলে ১ ফেব্রুয়ারি দুই সিটি কর্পোরেশন ভবন ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটে উত্তর বাড্ডা থেকে মিছিল নিয়ে রামপুরা ব্রিজে পৌঁছে তাদের কর্মসূচি শেষ হয়। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বন্ধ থাকা কুড়িল-রামপুরা সড়কে যান চলাচল শুরু হয়।
রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকির কারণে বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনের হত্যাকাণ্ডে সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংকট মোকাবিলায় সরকার নতুন উদ্যোগ নিয়েছে। সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
রাজধানীর বাড্ডা এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালকরা লিথিয়াম ব্যাটারি চালিত অটো বন্ধের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ফুজি টাওয়ারের সামনে তারা বিক্ষোভে অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তলব করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং কর্তব্যরত নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট)কে হুমকি প্রদানের অভিযোগে তাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির একদফা দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) থেকে ফের কর্মসূচি নিয়ে মাঠে নামছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আজ সোমবার (১৯ জানুয়ারি) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে শুরু হয়ে একটানা প্রায় ৭ ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পবর্জ্যের প্রভাবে বিশ্বের বহু শহরের বাতাস দিন দিন মানুষের বসবাসের অনুপযোগী হয়ে উঠছে। দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ। দীর্ঘদিন ধরেই ঢাকার বায়ুমান উদ্বেগজনক অবস্থায় রয়েছে। টানা কয়েক দিনের মতো আজও রাজধানীর বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে।
জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) এ গুম ও নির্মম নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হচ্ছে। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক ও বর্তমান মোট ১২ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষা ও ঝক্কি-মুক্ত পরীক্ষামণ্ডল নিশ্চিত করতে ১০২ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ৯২টি পরীক্ষাকেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
পুঁজিবাজারের বিদ্যমান ও চিহ্নিত প্রতিবন্ধকতা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে পুঁজিবাজার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও পুঁজিবাজারের অংশীজনদের পঞ্চম মাসিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নান্দনিক চলচ্চিত্র প্রদর্শনী ও মননশীল দর্শকের মিলনমেলার মধ্য দিয়ে পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসরের। এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরমা (পূর্ণদৈর্ঘ্য) বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে আকাশ হক পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। আর এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে এরকে ঝুমাকমাতোভা ও এমিল আতাগেলদিয়েভ নির্মিত কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’। রোববার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী অনুষ্ঠান।
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। তার পিতা রসায়নবিদ মনসুর রহমান এবং মাতা জাহানারা খাতুন রানী।