নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ‘কুইক রেসপন্স টিম (QRT)’ কার্যক্রম চালু হয়েছে। হটলাইন ১০৯-এ কল দিলেই টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই ঘোষণা দিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন-ভাতা খাতে বড় অঙ্কের অতিরিক্ত বরাদ্দ দিয়েছে সরকার। সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় ২২ হাজার কোটি টাকা বাড়িয়ে মোট এক লাখ ৬ হাজার ৬৮৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, গত দেড় দশকে বাংলাদেশে হিসাবরক্ষণের ক্ষেত্রে ব্যাপক কারচুপি ঘটেছে এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্পদ বিপুলভাবে বাইরে পাচার ও লুটপাট হয়েছে।
রাজধানীতে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক গণমাধ্যম সম্মিলনে নিউ এইজ পত্রিকার সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির বলেন, যারা দুইটি পত্রিকা অফিসে আগুন দিয়েছে, তারা জুলাইয়ের গণতান্ত্রিক মৌলিক চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফটোকার্ড শেয়ার করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে তিনি ফেসবুক ও এক্সে ফটোকার্ডটি প্রকাশ করেন। ফটোকার্ডে লেখা,
মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে রাজধানীতে শুরু হয়েছে গণমাধ্যম সম্মিলন ২০২৬।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন। দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করে শনিবার (১৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে মিশনটি।
সারা দেশে দিনের বেলায় শীতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই দিনে সূর্যের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে, ফলে শীতের অনুভূতিও তুলনামূলক কম হতে পারে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য পাঠানো পোস্টাল ব্যালটে কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালট পেপারে পরিবর্তনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে নির্বাচন কমিশন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাই সংক্রান্ত আপিল শুনানির অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর শুনানি শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হচ্ছে।
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরবেলা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং নতুন সোর্স লাইন নির্মাণ কাজের জন্য আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে কক্সবাজারের চকরিয়া এবং সিলেট নগরীর বিভিন্ন এলাকায় টানা প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশ নিতে আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর জন্য স্টল বরাদ্দের আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে এ আবেদনপ্রক্রিয়া শুরু হয়ে চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। শুক্রবার বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা পরিচালনা কমিটির সদস্যসচিব মো. সেলিম রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অনলাইনে www.ba21bookfair.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলে পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধাভিত্তিক ছিল বলে মন্তব্য করেছেন কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজ। শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোকসভায় তিনি বলেন, খালেদা জিয়ার পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ বা সুপারিশ ছিল না। তার নীতি আজও দেশের সেবাখাতের প্রতিষ্ঠিত ক্যাডারের ভিত্তি হিসেবে কার্যকর।