বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এর ধারাবাহিকতায় বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় লেনদেনও বাড়ছে। আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়সহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিনই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মুদ্রা বিনিময় হার।
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা।
রাজধানীর উত্তরার ১১ নং সেক্টরের ১৮ নং সড়কের ৭ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ওই ভবন থেকে ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ সেক্টর-১১ নম্বরের ১৮ নম্বর সড়ক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন খবরে সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
জলবায়ু পরিবর্তন ও নগরায়নের প্রভাবের কারণে বিশ্বের শহরগুলোতে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা এই তালিকায় শীর্ষে অবস্থান করছে। সম্প্রতি বৃষ্টির ফলে ঢাকার বায়ুমান কিছুটা স্বস্তিদায়ক হলেও শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রাজধানীর বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও আপাতত ২৭টি আসনের তালিকা চূড়ান্ত করেছে জোট। এসব আসনে এনসিপির প্রার্থী দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের ষষ্ঠ দিনে ৬০ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হয়। এদিন মোট ১০৪টি আপিল আবেদনের শুনানি গ্রহণ করা হয়।
বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি ও ভিপি তুষারকে উত্তরা পশ্চিম থানায় আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে তাকে স্থানীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে সাময়িকভাবে আটক করা হয়েছে।
বাবা-মেয়ের চোখাচোখি, নীরব অশ্রু আর না বলা কষ্ট—ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এমনই এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হন উপস্থিত আইনজীবী ও দর্শনার্থীরা। দুপুর ১২টা ২২ মিনিটে কাঠগড়ার পেছনে দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল বারকাত। কিছু দূরে দাঁড়িয়ে তাঁকে একের পর একবার দেখছিলেন তাঁর মেয়ে অরণি বারকাত। প্রতিবারই চোখ ভিজে উঠছিল তাঁর।
গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের বাইরে অবস্থানরত প্রবাসী ভোটারদের নিবন্ধন সংখ্যা ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন, আর দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানানো হয়।
অন্তর্বর্তী সরকার আদৌ একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে কিনা, সে বিষয়ে প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেছেন বিশিষ্ট
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় ২ ঘণ্টা সাক্ষাৎ শেষে গুলশানের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে প্রধান উ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ পোস্টাল ব্যালট নিয়ে অগ্রগতি, অনিয়ম ও শাস্তি নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি নিজেদের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটগ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন নিরসনে এবার সরাসরি মধ্যস্থতা করতে ঢাকায় আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর একটি প্রতিনিধি দল। তবে আইসিসি আলোচনা করতে আসলেও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে সরকার।
সৌদি আরবে বসবাসরত প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।