জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাংবাদিক ও খণ্ডকালীন শিক্ষক আনিসুর রহমান আলমগীর ওরফে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনে রাজধানীর সায়েন্স ল্যাব ও মিরপুর টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ এখনো চলমান। বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী অবরোধ কার্যক্রম শেষ করার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে তারা আবার সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে হাজার হাজার মানুষের চলাচল ব্যাহত হয়েছে এবং সড়কে প্রচুর যানজট সৃষ্টি হয়েছে। এতে আটকে থাকা যানবাহনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাসও রয়েছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার পুনঃতদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের চলমান অবরোধ কর্মসূচির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি বাসে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। এতে এক সাংবাদিকসহ অন্তত ৭ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ-কে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির মাধ্যমে নাগরিকদের সংবেদনশীল তথ্য বিক্রির অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) অধীন গজারিয়া উপজেলা নির্বাচন অফিসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাসে কোটি টাকার বেশি অবৈধ
‘জুলাইযোদ্ধাদের’ দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে একটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস–এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এ তথ্য জানান।
ভেনামি চিংড়ি চাষের পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশে ভেনামি চিংড়ি চাষে পোনা আমদানির ক্ষেত্রে সব ধরনের নতুন ও বিদ্যমান অনুমোদন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ)–এর অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে রাজধানীজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার জন্যই আইনসভার উচ্চকক্ষ গঠনের সুপারিশ করা হয়েছে। এবারের গণভোটে জনগণ রায় দিলে আইনসভায় নাগরিকদের প্রত্যেকটা ভোটের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একই সাথে সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে।
জাতীয় বেতন কমিশনের খণ্ডকালীন সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে
দেশে চলমান এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সংকট মোকাবিলায় সরকার সরাসরি আমদানির উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত ১০ জানুয়ারি সরকার থেকে সরকার (জিটুজি) ভিত্তিতে এলপিজি আমদানি করার অনুমতি চেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
গত ৪ সেপ্টেম্বরের নির্বাচন কমিশনের গেজেটের সীমানা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা-১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) সকালে শুনানিতে এ আদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।
কয়েক দিনের সাময়িক স্বস্তির পর রাজধানী ঢাকার বায়ুমান ফের উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শীতকালীন শুষ্ক আবহাওয়া, ধুলাবালি ও যানবাহনের ধোঁয়ার প্রভাবে ঢাকার বাতাস এখন মারাত্মকভাবে দূষিত হয়ে উঠেছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের এই মেগাসিটি।