| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আলোচিত 'জুলাইযোদ্ধা' তাহরিমা জান্নাত সুরভী গ্রেপ্তার

প্রায় ৫০ কোটি টাকা চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল পরিচিতি পাওয়া ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী (২১)। বুধবার (২৪ ডিসেম্বর) রাতের ঘুমের মধ্যে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকা থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

বিস্তারিত...

ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় ঘটনাস্থল থেকে আলামত হিসেবে জব্দ করা ফায়ার কার্তুজ ও ফায়ার বুলেট সদৃশ বস্তুর ব্যালিস্টিক পরীক্ষা করে বিস্তারিত মতামত প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর থেকে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি।

বিস্তারিত...

বড়দিনে খ্রিস্টান ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

পোস্টাল ভোট নিবন্ধনের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পোস্টাল ভোটে আগ্রহী ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

বিস্তারিত...

প্রকল্প বাস্তবায়নে গুরুতর গড়িমসি: পরিকল্পনা সচিব

প্রকল্প বাস্তবায়নে মারাত্মক গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার। তিনি বলেন, নির্ধারিত সময়ে প্রকল্প শেষ হলে একদিকে সরকারি অর্থের অপচয় কমবে, অন্যদিকে জনগণ সময়মতো সুফল পাবে—কারণ প্রকল্প বাস্তবায়ন হয় জনগণের অর্থেই।

বিস্তারিত...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিমি তীব্র যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কাঁচপুর থেকে মোগরাপাড়া পর্যন্ত উভয় লেনে শত শত যানবাহন আটকে পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিস্তারিত...

নতুন দায়িত্ব পেলেন অধ্যাপক আলী রীয়াজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

বিস্তারিত...

পদত্যাগ করলেন খোদা বকস চৌধুরী

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গ্রহণ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি গেজেট

বিস্তারিত...

মধুর ক্যান্টিনে ভাঙচুর, আটক ব্যক্তি ‘মানসিক বিকারগ্রস্ত’: প্রক্টর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে এক ব্যক্তি ভাঙচুর চালিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,

বিস্তারিত...

সারাদেশে ১১ দিনে গ্রেপ্তার ৮ হাজার ৫৯৭ জন

সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানে গত ১১ দিনে ৮ হাজার ৫৯৭ জনকে গ্রেপ্তার

বিস্তারিত...

মগবাজারে ফ্লাইওভারের ওপর হাত বোমা নিক্ষেপ, যুবক নিহত

রাজধানীর মগবাজার মোড় এলাকায় বুধবার সন্ধ্যায় ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া হাত বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণটি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার সময় ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমা বিস্ফোরিত হলে সিয়াম গুরুতর আহত হন এবং কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতের পরিবার জানায়, তিনি একটি ডেকোরেশন প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

বিস্তারিত...

বড়দিনে রাজধানীর গির্জায় সর্বোচ্চ নিরাপত্তা, নেই কোনো শঙ্কা: ডিএমপি

শুভ বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের এই প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ।

বিস্তারিত...

ইন্টারনেট কখনই বন্ধ নয়, এনটিএমসি বিলুপ্ত করতে অধ্যাদেশের খসড়া অনুমোদন

আলোচিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন্স মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্ত করে আড়িপাতার ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন আধা বিচারিক

বিস্তারিত...

উপদেষ্টা পরিষদে পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি: প্রেস সচিব

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন নিয়ে সম্প্রতি কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪