| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

শীতের সবজি দামে কমেছে, পেঁয়াজের দাম নাগালের মধ্যে

রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমেছে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। নতুন মুড়িকাটা পেঁয়াজ এখন ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে, আমদানি করা পেঁয়াজের কেজি ৭০–৭৫ টাকার মধ্যে। অর্থাৎ, গত কয়েক সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম প্রায় অর্ধেক কমেছে। বাজারে মুরগি, ডিম, মাছ এবং অন্যান্য মুদিপণ্য আগের মতোই স্থিতিশীল। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শীতের কারণে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম হলেও বিক্রেতারা বলছেন, দিনের বেলায় ক্রেতা সমাগম বাড়বে।

বিস্তারিত...

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ুদূষণে তৃতীয় অবস্থানে

বায়ুদূষণের ভয়াবহ চিত্রে আবারও বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় উঠে এসেছে রাজধানী ঢাকা। বিশ্বের ১২৭টি দেশের শহরের মধ্যে শুক্রবার ঢাকার অবস্থান তৃতীয়। আজ ঢাকার বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিস্তারিত...

ঢাকায় শীতের তীব্রতা বাড়ছে, কমছে তাপমাত্রা

রাজধানী ঢাকায় শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল বাতাসের প্রভাবে ঢাকাসহ আশপাশের এলাকায় তাপমাত্রা আরও কমে গেছে।

বিস্তারিত...

পে স্কেল নিয়ে নতুন কর্মসূচিতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা

নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও ক্ষোভের মধ্যে আবারও আন্দোলনের পথে যাচ্ছে সরকারি কর্মচারীরা।

বিস্তারিত...

কারাবন্দিরা এবার ভোট দিবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কারাবন্দি ও আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন কমিশন (ইসি) নির্দেশিকা জারি করেছে।

বিস্তারিত...

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রীসহ তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রীসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বিস্তারিত...

বাস‑মেট্রোরেলে নেই ভিড়, রাজধানী ফাঁকা

বড় দিনের সুযোগে টানা তিন দিনের সরকারি ছুটির কারণে রাজধানী ঢাকা আজ অচেনা রূপে দেখা দিয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা গেছে মূল সড়কগুলো—সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, ফার্মগেট, মগবাজার, মিরপুর রোড ও সাত মসজিদ রোড—অনেকটাই ফাঁকা; গণপরিবহনেও যাত্রী সংখ্যা তুলনামূলক অনেক কম রয়েছে। ঢাকার ব্যস্ততম পরিবহন ব্যবস্থা মেট্রোরেলেও স্বাভাবিক দিনের মতো ভিড়ের চেনা দৃশ্য পাওয়া যায়নি।

বিস্তারিত...

সকল ধর্মের, শ্রেণি-পেশার নারী-পুরুষকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলবো : তারেক রহমান

প্রায় ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। দেশের মাটিতে প্রথম জনসভায় তিনি দেশের সকল ধর্মের, সকল শ্রেণি-পেশার সকল মতাদর্শের মানুষকে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিমানবন্দর থেকে নেমেই তিনি রাজধানীর ৩০০ ফিট সভাস্থলে যান। সেখানে উপস্থিত লাখ লাখ মানুষের সামনে তিনি ঘোষণা দেন।

বিস্তারিত...

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ঘটনা হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তার মতে, তারেক রহমানের আগমনে দেশে বিদ্যমান রাজনৈতিক শূন্যতা অনেকটাই পূরণ হবে।

বিস্তারিত...

বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

দেশে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন।

বিস্তারিত...

এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। হাসপাতালের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিএনপির নেতাকর্মীদের।

বিস্তারিত...

জনস্রোতে পরিপূর্ণ ৩০০ ফিট সড়ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে সমবেত হয়েছেন।

বিস্তারিত...

বিমানবন্দর সড়কে গাড়ি নেই, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন

নির্বাসনের ১৭ বছরের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং রাজকীয় সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মঞ্চ এলাকায় লাখ লাখ নেতাকর্মীর সমাগম ঘটেছে। ফলে যানবাহন সংকটে শহরের সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

বিস্তারিত...

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দরের পথে যাত্রীদের চরম দুর্ভোগ

নির্বাসনের ১৭ বছরের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ নেতাকর্মী সমাগম করেছেন।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪