প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল করেছে। সেজন্য দলটি এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট।
ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশান-২ পর্যন্ত সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (আনমিস)’ এ দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৭১ জন সদস্যের একটি কন্টিনজেন্ট ঢাকা ত্যাগ করেছে।
গত ১৫ বছরে বাংলাদেশের ৬টি সৌর বিদ্যুৎ প্রকল্পে প্রায় ২ হাজার ৯২৬ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের ঘটনা পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বাংলাদেশে অন্তর্ভর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাঁচজন মার্কিন কংগ্রেস সদস্য, যাতে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক, অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ নির্বাচন কমিশন (ইসি) উপেক্ষা করেছে।
গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা থেকে আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে থানার মাধ্যমে কারাগারে হস্তান্তর করা হয়।
মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বার্তায় তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।
রাজধানীর গুলশানে অবস্থিত এভারকেয়ার হাসপাতাল ও এর আশপাশের এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কানাডা সরকার।
জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবমুক্ত ও সুষ্ঠু রাখতে ভোটের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠু রাখতে ভোটের আগে উন্নয়ন প্রকল্প অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত বিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। এ ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ
মেট্রোরেলে সেবার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহরের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।