| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের বাজার স্বস্তিদায়ক রাখতে আমদানিতে উল্লেখযোগ্য হারে শুল্ক কমিয়েছে সরকার। খেজুর আমদানির ওপর বিদ্যমান আমদানি শুল্ক ৪০ শতাংশ হ্রাস করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিস্তারিত...

ঢাকার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ থাকবে না। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিস্তারিত...

রাজধানীতে বাড়ছে শীত, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

রাজধানী ঢাকায় ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোরের দিকে ঠান্ডা বাতাস ও হালকা কুয়াশায় শীতের আমেজ আরও স্পষ্ট হয়ে উঠছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বিস্তারিত...

বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলসহ চার আসামির অভিযোগ গঠনে আজ আদেশ

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত ভয়াবহ হত্যাযজ্ঞে ২৮ জন ছাত্র-জনতা নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ গুরুত্বপূর্ণ আদেশ আসতে যাচ্ছে। বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

নির্বাচনের উত্তাপে বড়দিন-থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা চ্যালেঞ্জ

আগামী মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত। তফসিল ঘোষণার পর রাজধানীতে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। এ ছাড়া সহিংসতা, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে।

বিস্তারিত...

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে গেজেট

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা-২০২৫’ গেজেট প্রকাশিত হয়।

বিস্তারিত...

গ্লোবাল টিভি অফিসে এসে নাজনীন মুন্নীকে বাদ দেয়ার হুমকি

গ্লোবাল টিভি বাংলাদেশের হেড অব নিউজ নাজনীন মুন্নীকে চাকরি থেকে বাদ দিতে চ্যানেলটির অফিসে গিয়ে হুমকি দিয়েছে কয়েকজন তরুণ। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য বলে পরিচয় দেন এবং না মানলে ওই অফিসেও প্রথম আলো–ডেইলি স্টারের মতো আগুন লাগিয়ে দেওয়ার দাবি করেন।

বিস্তারিত...

নিরাপত্তাহীনতার অবসান ও সংস্কৃতির সুরক্ষার আহ্বান ছায়ানটের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ছায়ানট সংস্কৃতি-ভবনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে নিরাপত্তাহীনতার অবসান ও বাঙালি সংস্কৃতির সুরক্ষার আহ্বান জানিয়েছেন ছায়ানটের সভাপতি সারোয়ার আলী।

বিস্তারিত...

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক থাকলেও রাজনৈতিক সম্পর্ক আরও উন্নত করতে সরকার কাজ করছে বলে

বিস্তারিত...

সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে

জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখার নির্দেশনা দিয়ে ডিসি-এসপিদের উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, সন্ত্রাসীদের এলাকাছাড়া করতে হবে। তাদের দৌড়ের ওপর রাখতে হবে। তা না হলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে।

বিস্তারিত...

সোনার দামে ফের রেকর্ড, ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা হয়েছে। দেশের বাজারে সোনার এত দাম আগে কখনো হয়নি।

বিস্তারিত...

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পাল্টা তলব

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হাদিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের দূতকে পাল্টা তলব করেছে দিল্লি।

বিস্তারিত...

হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা

ভারতে বাংলাদেশের মিশন ও ভিসা সেন্টারে হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ভারতের দেওয়া আশ্বাসের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চেয়েছে ঢাকা।

বিস্তারিত...

বর্জ্য পোড়ালে পুরস্কার দেবে সরকার

বায়ুদূষণ রোধে নাগরিকদের সম্পৃক্ত করতে সরকার দেশের সব নাগরিকদের কাছে বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে সরকার। প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা ১০টি ছবি নির্বাচন করা হবে এবং নির্বাচিতদের যথোপযুক্ত পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

২৪ ঘণ্টায় ৬৬৩ গ্রেপ্তার, ৯ আগ্নেয়াস্ত্র উদ্ধার

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে ৬৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪