প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “নির্বাচন ব্যবস্থার প্রতি যে অপবাদ দেওয়া হচ্ছে, তা থেকে মুক্তি পেতে আমাদের অবশ্যই প্রমাণ করতে হবে যে আমরা একটি সঠিক ও সুন্দর নির্বাচন দিতে সক্ষম। এবং এটি কেবল আইনের শাসন কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে সম্ভব।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয়। তলবের প্রক্রিয়া পরিচালনা করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, সকাল ৯টা ৪০ মিনিটে মন্ত্রণালয়ে উপস্থিত হন প্রণয় ভার্মা। প্রায় পাঁচ মিনিটের মধ্যে তিনি আসা-যাওয়ার প্রক্রিয়া শেষ করে মন্ত্রণালয় ত্যাগ করেন।
আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন আজ।
রাজধানী ঢাকায় শীতের প্রভাব ধীরে ধীরে জোরালো হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রাজধানীর বাবুবাজারের ১৪ তলা হাজি টাওয়ারে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস সদর দফতর জানায়, খবর পাওয়া মাত্রই সকাল ৬টা ৪৫ মিনিট থেকে আগুন নেভানোর কাজ শুরু করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পরিচালনা ও নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদারে মাঠ প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে (বেইজমেন্ট-২) এ ব্রিফিং শুরু হবে। এতে দেশের সব বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং জেলা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেবেন।
রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলার ঘটনায় গ্রেফতার ১৫ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণ ও প্রচার কার্যক্রম আরও জোরদার করতে জেলা তথ্য অফিসারদের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
পুলিশ সদরদপ্তরের প্রশাসনসহ গুরুত্বপূর্ণ ছয়টি উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে রদবদল করা হয়েছে। বর্তমানে কর্মরত ও সদ্য যোগদান করা ৬ ডিআইজিকে বিভিন্ন বিভাগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে সাম্প্রতিক হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে মো. নাইম লুট করা টাকা দিয়ে টিভি ও ফ্রিজ কেনার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসঙ্গে নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ কারণে ওই দিন স্বল্প দূরত্বের তিনটি কমিউটার ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে পুলিশের উচ্চ পর্যায়েও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এসব পরিবর্তনের ঘোষণা আসতে পারে বলে সরকারের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন যথাসময়ে আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, জাতি তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা স্বৈরাচারী শাসনের সময় চুরি করা হয়েছিল। সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সারজিও গোরের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আলোচনায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শুল্ক, আসন্ন সাধারণ নির্বাচন,
জাতিসংঘের বিশেষ দূত আইরিন খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার যদি একটি সুষ্ঠু, শান্ত ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চায়, তবে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের জন্য অপরিহার্য।
পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে অবস্থিত সব ভারতীয় ভিসাকেন্দ্র (আইভ্যাক) পূর্ণাঙ্গভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।