বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী। বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।
আসন্ন গণভোটে সকলের কাছে ভোট চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি। জানা গেছে, আসন্ন ত্রয়ো
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেয়া বন্ধ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে ।
সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ১৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুধু রাজনৈতিক ব্যক্তিরাই কি গানম্যান পাচ্ছেন,এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট কারও নাম প্রকাশ না করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ডিজিএফআই, এনএসআই ও এসবিসহ গোয়েন্দা সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের একটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের বিষয়ে সারাদেশে প্রচারণার লক্ষ্যে যাত্রা শুরু করেছে দশটি ভোটের গাড়ি সুপার ক্যারাভান। সোমবার(২২ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে সুপার ক্যারাভান। অনুষ্ঠানস্থলে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে বিচার বিভাগ নিয়ে অযাচিত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর প্রস্তাব রয়েছে। গড়ে প্রায় ০.৫ শতাংশ কমানো হতে পারে। বড় বিনিয়োগে কম, ছোট বিনিয়োগে বেশি হার রাখার নীতি বজায় থাকবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, সাবেক পুলিশ মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদের কাছ থেকে জব্দকৃত চারটি ফ্ল্যাটের সম্পূর্ণ সম্পদ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে হস্তান্তর করা হয়েছে।
শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি দেশে রয়েছে নাকি বিদেশে পালিয়ে গেছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৭২২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা দ্রুত কমানোর আহ্বান জানিয়েছে রাশিয়া। ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত।
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) নিয়ে দীর্ঘ আলোচনার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ জাপানের বাজারে হাজারো পণ্যে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিউমার্কেট থানা এলাকায় শিক্ষার্থী শামীমকে হত্যাচেষ্টার মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ অন্তত ২০ জনকে সরকারি উদ্যোগে গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।