প্রথম আলো ও ডেইলি স্টারসহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ (৭০) সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, পুলিশ রিপোর্ট পাওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যেই এই মামলার বিচার শেষ করার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে ‘মধ্যযুগীয় বর্বরতা’ আখ্যা দিয়ে এ ধরনের ঘটনা পুরো সমাজ ও গণতন্ত্রের জন্য ভয়ংকর সংকেত বলে মন্তব্য করেছেন দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত কাছে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের মানুষ ও প্রার্থীদের মধ্যে ভয় ও সংশয়ও কমে যাবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, জাতীয় দৈনিক প্রথম আলো মামলা করেছে তবে দ্য ডেইলি স্টারের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, ক্ষতির পরিমাণ হিসাব করে মামলা করবে বলে জানিয়েছে। এ পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় ৪টি আইনে মামলা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছেন জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সোমবার (২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের এক সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর তার পরিবারের সদস্যরা এ আপিল করেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের দুই পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার এবং সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর কার্যালয়ে হামলার ঘটনায় ৩১ জনকে শনাক্ত করা হয়েছে।
প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ বীরদের দেশ বিশেষ করে যারা দেশের বাইরে বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় নিবেদিত প্রাণ রেখেছেন তারা আমাদের নিভৃতচারী বীর। সোমবার (২২ ডিসেম্বর) এই অনুভূতি তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পোস্টে প্রকাশ করেছেন।
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনা করতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়টি সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়।
গ্রিসের দক্ষিণাঞ্চলের গাভদোস দ্বীপসংলগ্ন সমুদ্র থেকে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ৪৩৭ জন। স্থানীয় কোস্টগার্ড কর্তৃপক্ষ (লিমেনার্কিও) এই তথ্য নিশ্চিত করেছে।
নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের প্রতি মানবিক হওয়ার প্রয়োজন নেই।
গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির নাম ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে কমিশন। রোববার (২১ ডিসেম্বর) রাতে কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্যকে সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।
কারা হেফাজতে ঢাকার বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বাবু মারা গেছেন। সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানিয়েছেন, গ্রেপ্তারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার-২ এ নেওয়া হয় ওয়াসিকুরকে। পরে একটি মামলায় তাঁর রিমান্ড মঞ্জুর হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করে।
ঘন কুয়াশার কারণে দেশের প্রধান নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল রাত ১০টা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় নদীপারের যাত্রী ও যানবাহনের চালকরা তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন।