| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ভোট–রোজা–ঈদে পিছিয়ে যাচ্ছে এসএসসি

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি জাতীয় নির্বাচন ও ধর্মীয় ছুটির কারণেই পিছিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারিতে হওয়া ত্রয়োদশ সংসদ নির্বাচন ও তার পরের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে পরীক্ষার সময়টা কমে আসায় পরীক্ষা অন্তত তিন মাস পেছানো হতে পারে।

বিস্তারিত...

ভোটার সচেতনতায় আজ থেকে শুরু ‘ভোটের গাড়ি’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটারদের সচেতন করতে আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ‘ভোটের গাড়ি’ প্রচারণা। বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভিডিওবার্তার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিস্তারিত...

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক দমন: আন্তর্জাতিক নিন্দা ও উদ্বেগ

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, মত প্রকাশের স্বাধীনতার কারণে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার জন্য এই আইনের ব্যবহার উদ্বেগজনক। মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে, যা থেকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই তালিকায় সাংবাদিক মনজুরুল আলম পান্নাও রয়েছেন।

বিস্তারিত...

মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে একজন আহত

রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাজিমুদ্দিন (৪২) নামের একজন ব্যক্তি আহত হয়েছেন। রোববার(২১ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে

বিস্তারিত...

স্বর্ণের দাম ছাড়ালো ২ লাখ ১৮ হাজার

দেশের বাজারে স্বর্ণের দাম টানা তৃতীয়বার বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা

বিস্তারিত...

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত...

হাদি হত্যায় অনেকেই ডিবির নজরদারিতে: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় অনেকের নাম সামনে আসছে, এবং তাদের অনেকেই বর্তমানে ডিবি (গোয়েন্দা পুলিশ)-এর নজরদারিতে রয়েছে। তদন্তে সম্পৃক্ততা প্রমাণিত হলে তাদের গ্রেপ্তার করা হবে।

বিস্তারিত...

হাদি হত্যাকাণ্ড: সন্দেহভাজনদের ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদী হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে আসা ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ–সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির দাবি, অভিযুক্ত ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বিস্তারিত...

পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে সোমবার (২২ ডিসেম্বর) থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে।

বিস্তারিত...

হাদিকে হত্যা: নম্বরের ভুলে গ্রেপ্তার মোটরসাইকেল মালিকের জামিন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় নম্বরের ভুলে গ্রেপ্তার হওয়া মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

বিস্তারিত...

একদিনে টিকিট ছাড়া ৪ হাজার যাত্রী, ৮ লাখ টাকা জরিমানা আদায়

একদিনে ৮৩টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ৪ হাজার ৬০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৭ লাখ ৯৯ হাজার ৪৮০ টাকা।

বিস্তারিত...

গোবিন্দগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিস্তারিত...

ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন তিন সাংবাদিক

কূটনীতি বিষয়ক প্রতিবেদনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিন সাংবাদিককে ডিক্যাব মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করেছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)।

বিস্তারিত...

ওসমান হাদি হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে হতে পারে: ডিবি প্রধান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে হতে পারে।

বিস্তারিত...

ডিসেম্বরে ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ডলার

ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৫০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪