অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশনা জারি হলে মন্ত্রিপরিষদ বিভাগ তা গেজেট আকারে প্রকাশ করে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া তফসিল সম্বলিত ভাষণটি সম্প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে।
রাজধানীর গুলশান-২ এলাকায় অনৈতিকভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইস্টার্ন হাউজিংকে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে এ চার্জশিট দেওয়া হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি ঠিক রাখতে আগামীকাল থেকে সারাদেশে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী তপশিল ঘোষণার পর থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দায়িত্ব পালন করবে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। তবে এতোদিন নির্বাচন আমেজ ধারণ করে যেসব প্রার্থী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড টাঙ্গিয়েছেন, সেগুলো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্টদের সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছে নাসির উদ্দিন কমিশন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্তি ও জাতীয়করণ, সংক্রান্ত দাবিতে আয়োজিত কর্মসূচিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ আটজন আহত হয়েছেন।
অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মাধ্যমে তফসিল ঘোষণার সময় তিনি এ কথা বলেন। সিইসির ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মেট্রোরেলের উপর আরোপিত মূল্যসংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করা হয়েছে—এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সিদ্ধান্তটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে হওয়া উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত হয়।
ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা সম্প্রচারিত হয় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে। তফশিল অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোটও হবে। ভোটগ্রহণ সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত টানা চলবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করলেও স্ব-স্ব দলীয় প্রতীকেই ভোট করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
আজ সন্ধ্যায় ত্রয়োদশ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। আর তফসিল ঘোষণার পর কোন দাবি নিয়ে রাস্তায় নামলে কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বাংলাদেশ সরকার এবং কিংডম অফ নেদারল্যান্ডস এর মধ্যে নৌ-প্রতিরক্ষা সামগ্রী সম্পর্কিত সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) এর সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইএসপিআর।
রাজধানীর সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্সবর) কাল শ্যামবাজার মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (স্থানীয় সরকার উপদেষ্টা) ও মাহফুজ আলমের (তথ্য ও সম্প্রচার উপদেষ্টা) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র জনতা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে