অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগকে ‘সরকারের নিরপেক্ষতার স্বার্থে সঠিক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপের ১২তম আসর ঢাকায় শুরু হয়েছে। ১০ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত এ সংলাপে দুই দেশের সামরিক প্রতিনিধি দল অংশ নিচ্ছে। উক্ত প্রতিরক্ষা সংলাপে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
সরকারি আদেশ অমান্য করে সচিবালয়ে কর্মরত চাকরিজীবীদের ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনকারীদের অন্তত চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল প্রায় ৪টায় তাদের আটক করা হয়। এর আগে দুপুর ৩টার দিকে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মীরা সচিবালয়ের ভেতরে
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) খেলাপি ঋণ এ বছরের সেপ্টেম্বর শেষে ১ লাখ কোটি টাকা অতিক্রম করেছে। দীর্ঘদিনের ঋণ জালিয়াতি, অনিয়ম এবং এস আলম গ্রুপের প্রভাব একসময়কার লাভজনক এই ব্যাংককে চরম সংকটে ঠেলে দিয়েছে।
অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। তবে জমা দেওয়া সত্ত্বেও তাদের পদত্যাগপত্র এখনই কার্যকর হচ্ছে না। কেন হচ্ছে না তা ব্যাখ্যা করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় কমপক্ষে দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয়
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ৬ দিনের এবং তার স্বামী রাব্বী শিকদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজধানীর মোহাম্মদপুরে চুরি ধরা পড়ায় মা ও মেয়েকে হত্যার অভিযোগে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানায় পুলিশ। গ্রেপ্তার আয়েশা নরসিংদী সদর থানার সলিমগঞ্জ এলাকার রবিউল ইসলামের মেয়ে। ঢাকার সাভারের হেমায়েতপুর পূর্বহাটিতে স্বামী রাব্বী সিকদারকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাকে সেখান থেকেই গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম।
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের হামলায় নিহত সাকিবুল হাসান রানা এর হত্যার বিচারের দাবিতে ফার্মগেটে রাস্তাবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। তবে কলেজ প্রশাসন ও পুলিশ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়ার পর তারা রাস্তা ছেড়ে চলে যান। এর ফলে ফার্মগেটের যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনজীবীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কোর্ট ফির ২০ শতাংশ আইনজীবী কল্যাণ তহবিলে জমার দাবিতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি (২০২৫–২০২৬)।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে হ্যা-না ভোটের বিষয়টি বোঝানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্পর্কিত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের চূড়ান্ত শুনানি এবার অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুন সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে আজ (১১ ডিসেম্বর) মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। এ মামলায় জিয়াউলসহ মোট ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
শীত যেন এবার সত্যিই নগরজীবনে তার উপস্থিতি জানান দিতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে ঢাকায় তাপমাত্রা আরও কমে আজ বৃহস্পতিবার সকালে নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে, যা রাজধানীবাসীর গায়ে হালকা কাঁপুনি ধরিয়ে দিয়েছে। ভোরের আলো ফোটার আগেই শহরের বিভিন্ন এলাকায় উপস্থিত ছিল কম-বেশি কুয়াশা, যা শীতের অনুভূতিকে আরও গাঢ় করে তোলে।