ঢাকার আলোচিত জুলাই হত্যা মামলায় বড় ভাইকে ফাঁসাতে ছোট ভাইকে ‘নিহত’ দেখিয়ে মামলা করেছিলেন মোস্তফা কামাল ওরফে মোস্ত ডাকাত। কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে- যাকে মৃত দাবি করা হয়েছিল, সেই দুলাল ওরফে সেলিম (মূল নাম সোলায়মান সেলিম) জীবিত আছেন। এ ঘটনায় মিথ্যা তথ্যের ভিত্তিতে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪২ জনকে অব্যাহতির সুপারিশ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পূর্বঘোষিত আলটিমেটাম পালন করে অবশেষে কঠোর অবস্থানে গেলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা–কর্মচারীরা। স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৭টা থেকেই মেট্রোরেলের সব ধরনের যাত্রীসেবা সম্পূর্ণ বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তারা। এই একই সময় থেকে প্রতিষ্ঠানজুড়ে শুরু হবে সর্বাত্মক কর্মবিরতি, যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তারা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে এই তফসিল ঘোষণা করবেন- এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ইতোমধ্যে সিইসির ভাষণ বিটিভি ও বেতার কর্তৃপক্ষ রেকর্ড করেছে এবং নির্বাচন ভবন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিশ্ববাজারে সোনার দাম কিছুটা চাপা পড়লেও রূপার দাম নতুন রেকর্ডে উঠেছে—মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টা পর্যন্ত স্পট সোনা আউন্সপ্রতি ৪,১৯৩.৬০ ডলার (প্রায় ০.৪% কম) এবং ফেব্রুয়ারি ডেলিভারির সোনার ফিউচার আউন্সপ্রতি ৪,২২১.৬০ ডলার (প্রায় ০.৩% কম) লেনদেন হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল (২৫ নভেম্বর—১০ ডিসেম্বর) উপলক্ষে বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর সাহাবুদ্দিন পার্ক থেকে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি জেন্ডার প্ল্যাটফর্ম আয়োজিত ছিল।
রাজধানীর পল্টনস্থ সিআইডি পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) সেন্টার থেকে বুধবার (১০ ডিসেম্বর) ডিবি কর্মকর্তা আফতাব উদ্দিন রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পল্টন থানা পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান।
দেশের আইনপ্রণয়ন ব্যবস্থায় বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের ১০ ডিসেম্বর পর্যন্ত সরকার মোট ৯০টি অধ্যাদেশ জারি করেছে। প্রশাসন, বিচারব্যবস্থা, করনীতি, স্থানীয় সরকার, মানবাধিকার, সাইবার নিরাপত্তা, আর্থিক খাত, উন্নয়ন কর্তৃপক্ষ—রাষ্ট্র পরিচালনার প্রায় সবক্ষেত্রেই এসেছে বড় ধরনের সংশোধন ও নতুন বিধান।
মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির পর পুরোনো ফোন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোন কোন মডেল আনা যাবে, তা নির্ধারণ করে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েকটি দাবিতে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কারওয়ান বাজার মোড় অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরার পর প্রিজনভ্যানে ও কারাগারে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং জাতীয় সংগীত গাওয়ার কারণে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিশেষ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করে দুই সাবেক উপদেষ্টার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। তিনি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লিখিত বক্তব্যও উপস্থাপন করেন।
সরকার ও নির্বাচন কমিশনকে শঙ্কা দূর করে মানুষের অংশগ্রহণের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম,
বাংলাদেশ সেনাবাহিনীর আরভিএন্ডএফ কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ বুধবার (১০ ডিসেম্বর) সাভারে রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম (আরভিএন্ডএফ) ডিপোতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি হাসপাতালে পৌঁছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যানার ও লিফলেটের মাধ্যমে ব্যাপক প্রচারের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।