প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। বুধবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। এদিন সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪–এ নতুন সচিবালয়ের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি
রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ বিকেল পাঁচটা নাগাদ প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। তারা দু’জনেই ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে উপদেষ্টা পরিষদ সূত্রে জানা গেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, সকল পুলিশ সদস্যকে আসন্ন নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে সরকারের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী মোছা. আয়েশাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীর বাড়িতে আত্মগোপন করে থাকার সময় বুধবার
জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিছু মিথ্যা মামলা হয়েছে এবং এগুলো ঠেকাতে সরকার আইনগত উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও তফসিলের আগে পদত্যাগ করবেন কি না এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, আগামীকাল সন্ধ্যা ৬ টার সময় জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীর জন্য ২০ শতাংশ সচিবালয় ভাতা বাস্তবায়নের দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করেছেন নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১০ ডিসেম্বর) নাটোরে জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এই প্রকল্পটি তৃণমূল পর্যায়ে মানুষের মাঝে ধর্মচেতনা এবং ইবাদতের প্রবণতা বৃদ্ধি করবে। তিনি জানান, সচ্চরিত্রবান মানুষ গড়ে তোলার পাশাপাশি সমাজে অপরাধ প্রবণতা কমাতে মডেল মসজিদের গুরুত্ব অপরিসীম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অর্থবহ করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এর আগে ফুল কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন–পূর্ব প্রস্তুতি ও অগ্রগতি উপস্থাপন করে। ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার এবং তিনি রাষ্ট্রপতির সঙ্গে
দেশের মানুষ পণ্য কেনার সময় বা সেবা গ্রহণে নিয়মিত ভ্যাট দিলেও অনেক ক্ষেত্রে তা সরকারের কোষাগারে জমা হয় না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।