স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নরসিংদীর রায়পুরা উপজেলাকে সন্ত্রাসীদের প্রধান আড্ডাখানা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে সন্ত্রাস দমনে সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল।
রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় চোর সন্দেহে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা মামলায় বাসার গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সঙ্গে তার স্বামী রাব্বীকেও আটক করা হয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলায় তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর সেখান থেকেই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে ধরে নিয়ে আসে।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাধ্যমে বাংলাদেশে ফেরত না দিলে দেশের পক্ষ থেকে কিছুই করার সুযোগ নেই।
রাজধানীর পল্টন এলাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেক্টিভ ট্রেনিং স্কুলের (ডিটিএস) ডরমেটরিতে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ প্রকাশকে অনৈতিক উল্লেখ করে প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
গণঅভ্যুত্থান–পরবর্তী আসন্ন জাতীয় নির্বাচনকে ‘নতুন বাংলাদেশ গড়ার সুযোগ’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনকে এমনভাবে আয়োজন করতে হবে, যেন তা হয় সুন্দর, সুষ্ঠু এবং স্মরণীয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি পর্যালোচনা ও দিকনির্দেশনা প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় সব জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারাও অনলাইনে যুক্ত ছিলেন।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বুধবার (১০ ডিসেম্বর) বলেছেন, জলবায়ু অর্থায়ন সংস্কারের মূল উদ্দেশ্য হতে হবে স্থানীয় জনগণের চাহিদা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বচ্ছতাকে অগ্রাধিকার দেওয়া।
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি তুলে ধরতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনকে কমিয়ে তিনটিতে রূপান্তরের যে গেজেট নির্বাচন কমিশন (ইসি) প্রকাশ করেছিল, সেটি অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ই বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে বাগেরহাটের চারটি আসন পূর্বের মতোই বহাল থাকছে।
রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে নির্মমভাবে হত্যার পর পলাতক থাকা গৃহকর্মী আয়েশাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার দু’দিন পর বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বরিশালের নলছিটি উপজেলার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেছেন, ধার করা টাকার ওপর স্থায়ীভাবে ভর করে কোনো অর্থনীতি টিকে থাকতে পারে না। তার মতে, দেশের প্রবৃদ্ধি ও উন্নয়নকে গতিশীল রাখতে হলে নিজস্ব রাজস্ব আহরণের ওপরই বেশি গুরুত্ব দিতে হবে।
আজ কালের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। এর আগেই দুই উপদেষ্টা পদত্যাগ করবেন বলে সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার সরকারের সংশ্লিষ্টদের বিষয়টি অবহিত করেছেন দুই উপদেষ্টা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বুধবার (১০ ডিসেম্বর) সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এদিনই জাতির উদ্দেশে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে।