| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জামালপুর কারাগারে বন্দিকে পিটিয়ে হত্যার অভিযোগ

জামালপুর কারাগারে হযরত আলী (২৫) নামে এক বন্দিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। পরে শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিস্তারিত...

হিলি বন্দর দিয়ে ভারত থেকে চার মাসে ২ লাখ টনের বেশি চাল আমদানি

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিয়ে গত চার মাসে প্রায় ২ লাখ ২৪ হাজার ৪০০ মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল আমদানি করা হয়েছে।

বিস্তারিত...

আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত

উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ডিটওয়া বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া

বিস্তারিত...

অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি,১৪ ডিসেম্বর বিদায়ী ভাষণ

দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। অবসরের আগে তিনি

বিস্তারিত...

নাফিস সরাফাতসহ চার জনের বিরুদ্ধে ১ হাজার ৬১৩ কোটি টাকার মানি লন্ডারিং মামলা

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সরাফাতসহ চার জনের বিরুদ্ধে ১ হাজার ৬১৩ কোটি টাকার মানি লন্ডারিং

বিস্তারিত...

মৎস্য ও প্রাণী সম্পদেও ভর্তুকি প্রয়োজন: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ভর্তুকি চালুর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, কৃষি খাতে ভর্তুকি থাকে,

বিস্তারিত...

নারী সাংবাদিকদের জন্য মাসব্যাপী ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছে ডিআরইউ

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নারী সাংবাদিকদের জন্য বিশেষ ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুর ১৩ নম্বরে পাথওয়ে ড্রাইভিং স্কুল মিলনায়তনে এ আয়োজন করা হয়।

বিস্তারিত...

নির্বাচনের মাঠে বিএনপি-জামায়াত, গৌণ ভূমিকায় এনসিপি

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাধারণ মানুষের মধ্যে ধারণা ছিল, আগামীর নির্বাচনে বিএনপি অবধারিতভাবে ক্ষমতায় আসবে। কিন্তু রাজনৈতিক অঙ্গন দ্রুত এমন অনিশ্চয়তায় ঘেরা হয়ে ওঠে যে কোনো দল সম্পর্কে নিশ্চিত পূর্বাভাস দেয়া কঠিন হয়ে পড়ে।

বিস্তারিত...

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ বাংলাদেশি দেশে ফেরত

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশি দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় একটি বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিস্তারিত...

শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কিন্তু দাম কমছে না

শীতকালীন সবজির বাজারে সরবরাহ বেড়েছে, তবে ক্রেতাদের পক্ষে দাম এখনো যথেষ্ট উচ্চ। রাজধানীর বিভিন্ন বাজারে—রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচায় নতুন বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি ও শালগম গত বছরের এই সময়ের তুলনায় তুলনামূলকভাবে বেশি দামে বিক্রি হচ্ছে।

বিস্তারিত...

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, দিল্লি শীর্ষ দূষিত শহর

বিশ্বের দূষিত শহরের তালিকায় ভারতের রাজধানী দিল্লি আজ শীর্ষে। আর ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ২৪৫ স্কোর নিয়ে বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ৩য় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

বিস্তারিত...

সমুদ্রের নিচের ভূমিকম্পে বাংলাদেশে সুনামির ঝুঁকি কতটা?

বাংলাদেশে গত এক সপ্তাহে বারবার ভূকম্পন অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ বাড়ছে। এর মধ্যে ২৬ নভেম্বর রাতে বঙ্গোপসাগরে চার মাত্রার একটি ভূমিকম্প এবং পরদিন ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৬ মাত্রার কম্পন পরিস্থিতিকে আরও আলোচনায় এনেছে। যদিও এসব ঘটনায় বড় কোনো সুনামির আশঙ্কা দেখা যায়নি, তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন—ইন্দোনেশিয়া, আন্দামান-নিকোবর বা আরাকান উপকূলে বড় মাত্রার কম্পন হলে বাংলাদেশও সুনামির ঝুঁকির বাইরে নয়।

বিস্তারিত...

মধ্যরাতে ধামরাইয়ে পার্কিং বাসে রহস্যজনক আগুন

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর-খড়ারচর আঞ্চলিক সড়কে আগুন লাগে। বাসটিতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধামরাই ফায়ার সার্ভিসের সাব-অফিসার শামসুল হক জানান, রাতের ওই সময়ে চালক বাসটি সড়কের পাশে রেখে চলে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা বাস থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখে দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়, তবে তারই আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে বাসটির আসন, কাচসহ ভেতরের বেশ কিছু অংশ পুড়ে গেছে।

বিস্তারিত...

টঙ্গী ট্র্যাজেডি: ফায়ার ফাইটার পরিবারকে সহায়তা এবিজির

টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ড নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নিহত তিন ফায়ার ফাইটারের পরিবারের পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হস্তান্তর করা হয় বৃহস্পতিবার সকালে রাজধানীতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে।

বিস্তারিত...

রাজউকে বহিরাগত পদায়নে প্রশ্ন, বিধিমালা লঙ্ঘনের অভিযোগ

নিয়ম না মেনে গণপূর্ত অধিদপ্তরের তিন সহকারী প্রকৌশলীকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) অথরাইজড অফিসার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়ায় প্রতিষ্ঠানটিতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। অভিযোগ, এ পদে নিয়োগের জন্য যে যোগ্যতা প্রয়োজন, তা তাঁদের কারও নেই।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪