| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে বিভিন্ন দেশের সমর্থন

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন জোরদারে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)–এর নির্বাহী বৈঠকের সাইডলাইনে সৌদি আরবের জেদ্দায় একাধিক দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বিস্তারিত...

রাজধানীতে নির্মাণাধীন ভবনে আগুন

রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।

বিস্তারিত...

নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

রাজধানীর নারিন্দা এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজের কারণে আগুন লেগে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মোক্তার বেপারী (৫৫), মোছা. সেলিনা আক্তার (৪৫) ও মোহাম্মদ সেলিম (৩৩)। তাদের সবাইকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট–এ।

বিস্তারিত...

ঋণের বোঝা নিয়ে বাতি জ্বলছে : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ খাতের বিপুল ঋণ ও লোকসান নিয়ে সরব হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, “আমরা লোডশেডিং রেখে গিয়েছিলাম সেটা সত্য। কিন্তু জাতির কাঁধে বোঝা চাপিয়ে যাইনি। এখন বাতি জ্বলছে ঠিকই, তবে ঋণের ভার অনেক বেশি। ঋণে ডুবে থাকার চেয়ে কষ্ট করে থাকা ভালো।”

বিস্তারিত...

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত এবং গাছের ডালপালা কাটার জন্যে সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বিস্তারিত...

দূষণের তালিকায় প্রথম ঢাকা, দ্বিতীয় লাহোর

সাপ্তাহিক ছুটির স্বস্তি মিলল না রাজধানীবাসীর। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালেই বায়ুদূষণের বিশ্বতালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল ৯টার দিকে প্রকাশিত IQAir–এর এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী, রাজধানীর বাতাস ছিল ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

বিস্তারিত...

মধ্যরাতে অপরাধ দমনে কঠোর বার্তা নতুন আইজিপির

নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিনের মাথায় রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে নেমেছেন মো. আলী হোসেন ফকির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকা ঘুরে দেখেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে আইজিপি বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। সে কারণে আমি নিজেই রাস্তায় নেমেছি। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

বিস্তারিত...

প্রেমঘটিত দ্বন্দ্বে শারমিন বিন্তি খুন

রাজধানীর হাজারীবাগে নবম শ্রেণির শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিন্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, এই নৃশংস হত্যার মূল কারণ ছিল প্রেমঘটিত দ্বন্দ্ব। তদন্ত সূত্রে জানা গেছে, অভিযুক্ত সিয়ামের সঙ্গে বিন্তির আগে দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি বিন্তি অন্য একজনের সঙ্গে নতুন সম্পর্কে জড়ানোর কারণে তাদের সম্পর্কের মধ্যে ফাটল পড়ে। এতে রোষানলে দগ্ধ সিয়াম পরিকল্পিতভাবে বিন্তিকে ডেকে আনে এবং পিঠে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।

বিস্তারিত...

সেনাবাহিনীর কিউএমজি হলেন লে. জেনারেল শাহীনুল হক

বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও বড় রদবদল করা হয়েছে। সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে দায়িত্ব পেয়েছেন

বিস্তারিত...

ডিএমপি কমিশনারের দায়িত্বে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত ডিএমপির দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার ।

বিস্তারিত...

নতুন গভর্নর কি স্বাধীনভাবে কাজ করতে পারবে: প্রশ্ন টিআইবির

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন— সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বিস্তারিত...

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে থাকা ৫১৮ ফ্ল্যাট জব্দের আদেশ

আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। আদালতের নথিতে এসব সম্পদের মূল্য দেখানো হয়েছে ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড।

বিস্তারিত...

গণভোটের সংশোধিত ফল প্রকাশ, কমলো ১০ লাখ ৭৩ হাজারের বেশি ভোট

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সংশোধনী অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় ‘হ্যাঁ’ এবং ‘না’—উভয় ভোটের সংখ্যাই কমেছে।

বিস্তারিত...

ঈদযাত্রা নির্বিঘ্নে ২৬ সিদ্ধান্ত, ভাড়া বাড়বে না: পরিবহনমন্ত্রী

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ, রেল, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি।

বিস্তারিত...

শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, খুব শিগগির পুলিশের আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এর বাইরে এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগ নেওয়া হবে, সেটা যথা সময়ে পরে জানানো হবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪