| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আমাদের ভবিষ্যৎ একসঙ্গে গড়ে তুলতে হবে

বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন, ইন্টারনেট সহযোগিতা, পরিবহন, স্বাস্থ্যসেবা, পরিবেশ, পানিসম্পদ, বিনিয়োগ এবং বিমান পরিবহনসহ দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত সব বিষয় নিয়ে আলোচনা করেন।

বিস্তারিত...

ভূমিকম্পের পর এবার আসছে ‘ঘূর্ণিঝড়’

গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এরপর আজ শনিবারও তিনবার ভূমিকম্পে (আফটার শক) আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে রাজধানী ঢাকাসহ পুরো দেশবাসী। এর মধ্যেই এবার বঙ্গোপসাগরে বড় এক ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বলে সতর্কতা এসেছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান।

বিস্তারিত...

৯ মিনিট বন্ধের পর চালু হলো মেট্রো রেল

রাজধানীতে মেট্রো রেলের লাইনে ড্রোন পতিত হওয়ায় চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড। শনিবার (২২ নভেম্বর) রাতে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

দুদিনে চারবার, আজই তিনবার ভূমিকম্প

রাজধানীতে আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় দুবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা এলাকায় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, আজ সন্ধ্যায় রাজধানীতে পরপর দুটি ভূমিকম্প হয়েছে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর এক সেকেন্ড

বিস্তারিত...

সকালে নরসিংদী, সন্ধ্যায় বাড্ডায় উৎপত্তি হয়েছে ভূমিকম্প

দেশে দুই দিনের মধ্যে তৃতীয়বারের মতো ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে রাজধানীতে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল বাড্ডা এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার ভেতরে।

বিস্তারিত...

সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন বিমান প্রধান

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বৃহস্পতিবার বৈদেশিক সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander, UAE Air Force & Air Defence এর আমন্ত্রণে

বিস্তারিত...

ফের ভূমিকম্পে কাঁপলো ঢাকা, মাত্রা ৪ দশমিক ৩

ফের ভূমিকম্প অনুভূত হয়েছে রাজধানী ঢাকায়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। আবহাওয়া অধিদপ্তর জানিয়ছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডায়।

বিস্তারিত...

ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল

রাজধানী ঢাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মেট্রোরেলের একাধিক স্টেশনে ধরা পড়েছে ফাটল। দেখা যায়, কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ এবং ফার্মগেটসহ বিভিন্ন স্টেশনের ফ্লোর, দেয়াল ও টাইলসে নতুন ক্ষতির চিহ্ন উঁকি দিচ্ছে।

বিস্তারিত...

আইনের শাসন অলঙ্কার নয়, নৈতিক পাঠ: প্রধান বিচারপতি

জুলাই বিপ্লব বাংলাদেশকে তার সাংবিধানিক জীবনের ব্যাকরণ নতুন করে ভাবতে বাধ্য করেছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বিস্তারিত...

একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং : ইসি

একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে নির্বাচন বিষয়ক এক কর্মশালায় এ কথা জানান তিনি।

বিস্তারিত...

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৯৩

দেশজুড়ে ডেঙ্গুর প্রভাব আবারও মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে নতুন করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৩ জন রোগী।

বিস্তারিত...

বাংলাদেশ আত্মবিশ্বাসীভাবে এগোতে চায়: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়, বরং একটি সক্রিয়, সার্বভৌম ও আত্মবিশ্বাসী রাষ্ট্র হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক অঙ্গনে ভূমিকা রাখতে চায় বলে

বিস্তারিত...

বাংলাদেশ-ভারত বাণিজ্য ঘাটতি আকাশছোঁয়া

দেশের ২৪টি স্থলবন্দরের মধ্যে সচল ১৬টি বন্দর দিয়ে গত ২০২৪-২৫ অর্থবছরে ভারত থেকে আমদানি হয়েছে ১ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৬৬ টন পণ্য। বিপরীতে রপ্তানি হয়েছে মাত্র ১২ লাখ ৭২ হাজার ৩২৮ টন পণ্য। বিশাল এই বৈষম্যই প্রমাণ করে ভারত-বাংলাদেশ বাণিজ্যে ঘাটতি এখন আকাশছোঁয়া। সংশ্লিষ্টদের মতে, অবকাঠামোগত সীমাবদ্ধতা, ব্যবসাবান্ধব পরিবেশের ঘাটতি ও নাজুক বন্দর ব্যবস্থাপনার কারণে অন্যান্য বন্দরের প্রতি ব্যবসায়ীদের আগ্রহ কমে গেছে।

বিস্তারিত...

বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর বিজয়নগরে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জাগো নিউজকে এ তথ্য জানান।

বিস্তারিত...

স্বাদুপানির মাছ রপ্তানিতে যুগান্তকারী সম্ভাবনা দেখছে সরকার: মৎস্য উপদেষ্টা

বাংলাদেশের মৎস্য শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করতে এখনই প্রয়োজন যথাযথ প্রস্তুতি, মানসম্মত উৎপাদন ও শক্ত নীতিমাল এমন মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকার মৎস্য রপ্তানিকে টেকসই ও লাভজনক খাতে রূপান্তর করতে সর্বাত্মক সহযোগিতা করবে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪