| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বায়তুল মোকাররমের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান

রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় খুঁটির নিচের ফুটপাতে থাকা কয়েকটি দোকান পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বিস্তারিত...

ঘোড়াশালের ৭ বিদ্যুৎকেন্দ্রের ৬টি ফের চালু

ভূমিকম্পের জেরে নরসিংদীর ঘোড়াশাল সাবস্টেশনসহ সাতটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেলেও রক্ষণাবেক্ষণ শেষে ছয়টি কেন্দ্র পুনরায় উৎপাদন শুরু করেছে। ঘোড়াশাল সাবস্টেশনও আবার বিদ্যুৎ সরবরাহে যুক্ত হয়েছে।

বিস্তারিত...

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১০

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। নিহতদের মধ্যে দুজন বাবা-ছেলে বলে জানা গেছে। তারা হলেন হাজি আব্দুল রহিম (৪৭) এবং মেহরাব হোসেন

বিস্তারিত...

নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব : প্রধান উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

ঢাকার ৯০ শতাংশ ভবনই অনুমোদনবিহীন: রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমার মনে হয় ভূমিকম্পের দিক দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে ঢাকা এবং পুরনো ঢাকা। আমাদের এখনকার বিল্ডিংগুলো কোড মেনে চললেও, রাজউকের পরিসংখ্যান অনুযায়ী, প্রচুর বিল্ডিং হয়ে গেছে যেগুলোর ৯০ শতাংশেরই কোনো অনুমোদন নেই। এগুলোর কী হবে, যদি এরকম ভূমিকম্প রিপিট করতে থাকে?

বিস্তারিত...

হতাহত বেশি ‘প্যানিকের কারণে’ : স্বাস্থ্য উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ভূমিকম্পে বেশি আহত ও নিহতের ঘটনা ঘটেছে প্যানিকের কারণে। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেকেই প্যানিকের কারণে আহত হয়েছেন।

বিস্তারিত...

বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ঢাকাসহ সারাদেশে অনুভূত ভূমিকম্পটি ‘বড় ভূমিম্পের আগাম বার্তা’ বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী। বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে তিনি এ অভিমত দেন।

বিস্তারিত...

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু

ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্পের পর পরিস্থিতি মোকাবিলা ও ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শুক্রবার (২১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান। এরপর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পারষ্পরিক সৌজন্য বিনিময় করেন।

বিস্তারিত...

যুবদল নেতা হত্যা মামলার আসামির মৃত্যু ডিবি হেফাজতে

রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা মামলার এক আসামি ডিবি হেফাজতে মারা গেছেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিস্তারিত...

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণে জরুরি কন্ট্রোল রুম চালু

ঢাকাসহ সারাদেশে অনুভূত ভয়াবহ ভূমিকম্পে সম্ভাব্য ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণের জন্য কন্ট্রোল রুম চালু করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৬, আহত চার শতাধিক

তীব্র ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু। আহত হয়েছেন চার শতাধিক। নিহতদের মধ্যে পুরান ঢাকার আরমানিটোলায় তিনজন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে একজন এবং নরসিংদী সদরে দুজন মারা গেছেন।

বিস্তারিত...

মেট্রোরেল লাইনে পাওয়া গেল অবিস্ফোরিত দুই ককটেল

রাজধানীর মেট্রোরেলের কাজীপাড়া শেওড়াপাড়া অংশে ট্র্যাকের ওপর জর্দার কৌটায় মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে ট্র্যাকের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীরা বিস্ফোরক সদৃশ বস্তু দুটি দেখে সঙ্গে সঙ্গে এমআরটি পুলিশকে খবর দেন।

বিস্তারিত...

ভূমিকম্পে সারা দেশে নিহত ৫, আহত চার শতাধিক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পে দেশে কমপক্ষে ৫ জন নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরান ঢাকায়, একজন নরসিংদী এবং একজন নারায়ণগঞ্জে। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশজুড়ে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টার শোকবার্তা

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪