রাজধানীর যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সারা দেশের আদালত প্রাঙ্গণ ও বিচারকদের বাসস্থানে অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা জোরদারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি তাঁর আইনজীবী তুহিন হাওলাদার জানিয়েছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ছয় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার
গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামীকাল সোমবার দেশব্যাপী ডাকা লকডাউনের মধ্যে সব ধরনের যানবাহন চলবে ।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে (ইসি) নিরপেক্ষ, দৃঢ় ও নতি স্বীকার না করার আহ্বান জানিয়েছেন গণফোরাম, গণফ্রন্টসহ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের সংলাপে অংশ নিয়ে তারা ইসির প্রতি নিজেদের প্রত্যাশা তুলে ধরেন।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে তৈরি করা ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ আগামী মঙ্গলবার (১৮ নভেম্বর) উদ্বোধন করা হবে। রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সোমবার আগামীকাল ট্রাইব্যুনাল শেখ হাসিনার
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৩৯ জন। রোববার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, যারা কারাগারে আছেন, তাদেরও ভোটের ব্যবস্থা করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সেমিনার কক্ষে এই তথ্য জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলোর মধ্যে রয়েছে-ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর। রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিলো। তবে এবার মোতায়েনের সংখ্যা কত তা উল্লেখ করেনি বিজিবি সদর দপ্তর।
ব্রাজিলের বেলেম শহরে কপ ৩০ সম্মেলন মঞ্চে কোয়ালিশন ফর ডিসাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার (সিডিআরআই) তাদের বার্ষিক রিপোর্ট 'সিডিআরআই২৫' প্রকাশ করেছে। প্রকাশিত রিপোর্টের সূচকে বাংলাদেশকে “উচ্চ ঝুঁকি” শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে দেশের স্কোর দাঁড়িয়েছে ১০০-এর মধ্যে ৬৫.৩৭। জলবায়ু–জনিত বিপর্যয়ের আর্থিক ক্ষতি সামলানোর সক্ষমতা, ঋণের বোঝা এবং অভিযোজন ব্যয়ের ব্যবধান
রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তের জন্য আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম ৫ ডিসেম্বর বাংলাদেশে আসবে। ৭ ডিসেম্বর থেকে তাদের কাজ শুরু হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রোববার (১৬ নভেম্বর) রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারতের সময় এ তথ্য জানান।
বাংলাদেশে প্রতি ১০ শিশুর মধ্যে ৪ জনের রক্তে উদ্বেগজনক মাত্রার সীসা পাওয়া গেছে। ১২-৫৯ মাস বয়সী শিশুদের ৩৮ শতাংশ এবং গর্ভবতী নারীদের প্রায় ৮ শতাংশের দেহে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে। ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্ত এলাকায় এই হার ৬৫ শতাংশের বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-২০২৫ এর ফলাফল রোববার (১৬ নভেম্বর) শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কক্ষে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সীসা দূষণ শিশুদের মস্তিষ্ক বিকাশে হুমকি সৃষ্টি করছে।