| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

বিচারকের ছেলেকে হত্যায় লিমনের পাঁচ দিনের রিমান্ড

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় প্রবেশ করে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিস্তারিত...

রাজধানীতে ব্যবসায়ীকে ২৬ টুকরো লাশ : দুই তথ্য দিলো পুলিশ ও র‌্যাব

রাজধানীর হাইকোর্ট মোড়ে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২) হত্যায় জড়িত জরেজুল ইসলাম (৩৯) ও শামীমা আক্তারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। তারা দুজনেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

বিস্তারিত...

বরিশালে পুলিশকে কামড়ে ছাত্রদল নেতার পলায়ন, আটক ৪

বরিশালে পুলিশকে কামড়ে পালিয়েছেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার। শুক্রবার (১৪ নভেম্বর) রাত দুইটার দিকে নগরীর ভাটারখাল এলাকায় এই ঘটনা ঘটে।

বিস্তারিত...

বিসিক শিল্প নগরীতে কাদের প্লট বাতিল হবে জানালেন শিল্প উপদেষ্টা

বিসিক শিল্প নগরীতে প্লট নিয়ে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। একইসাথে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় বিসিক শিল্প এলাকায় যারা প্লট নিয়েছে সেগুলোও বাতিলের প্রক্রিয়া চলছে। শনিবার (১৫ নভেম্বর)‎ বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিস্তারিত...

জামিন পেলেন হিরো আলম

রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদানের অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় গ্রেপ্তারের পর জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বিস্তারিত...

নির্বাচন ক্রমশ অবধারিত হয়ে উঠছে: দেবপ্রিয় ভট্টাচার্য

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নির্বাচন ক্রমশ একটি অবধারিত ঘটনা হিসেবে পরিণত হচ্ছে। যে কোনো ঘটনার দিকে পৌঁছানোর পথে বিভিন্ন সমস্যা থাকলেও সবাই আশা করছেন, নির্বাচন যথাসময়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং ফলাফল দেশের পরিবর্তনের প্রচেষ্টাকে এগিয়ে নেবে।

বিস্তারিত...

কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, “আগামী জাতীয় নির্বাচন বানচাল করার ক্ষমতা কোনো অপশক্তির নেই। মানুষ নির্বাচনমুখী, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।” শনিবার (১৫ নভেম্বর) বিকেলে খুলনায় বয়রাস্থ কেএমপি পুলিশ লাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন আইজিপি।

বিস্তারিত...

নির্বাচনে ৯ দিনের জন্য মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে বিশেষ কোনো অভিযান পরিচালনা করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামবে। নির্বাচনের আগে পাঁচ দিন ও নির্বাচনের দিনসহ পরবর্তী আরও চার দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নিয়োজিত থাকবে।

বিস্তারিত...

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন কার্যকর করা হয়।

বিস্তারিত...

উদ্ভাবন ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ার আহ্বান জ্বালানি উপদেষ্টার

উন্নত দেশের কাতারে পৌঁছাতে হলে বাংলাদেশকে এখনই উদ্ভাবন এবং উৎপাদনমুখী অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তর করতে হবে। এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

বিস্তারিত...

ফেসবুকে আ. লীগের পক্ষে পোস্ট, ইবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীকে আটক করে থানায় সোপর্দ করেছে শিক্ষার্থীরা। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন থেকে আটক করা হয় সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর আহমেদকে।

বিস্তারিত...

পে-স্কেল বাস্তবায়নে কঠোর আলটিমেটাম

নবম পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে অর্থ উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ এবং দ্রুত নতুন বেতন কাঠামো ঘোষণার দাবিতে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

বিস্তারিত...

সেই সালমা জুলাই মামলায় কারাগারে

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার সালমা ইসলাম নামে সেই নারীকে জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

সাংবাদিকতার পুরস্কার ফ্যাসিবাদের দোসর থেকে রাষ্ট্রীয় সন্ত্রাসী: মঞ্জুরুল আলম

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন সাংবাদিক মঞ্জুরুল আলম (পান্না)। আজ শনিবার (১৫ নভেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তার অভিজ্ঞতা তুলে ধরেন।

বিস্তারিত...

আজ থেকে নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবর্ষণ ও দমন-পীড়নের অভিযোগের পর ব্যাপক আস্থাহীনতার মুখে পড়ে বাংলাদেশ পুলিশ। দীর্ঘদিন ধরে চলা সমালোচনা ও সংস্কারের দাবির মুখে অবশেষে পোশাক পরিবর্তনের মাধ্যমে নতুন চেহারায় হাজির হচ্ছে বাহিনীটি। অন্তর্বর্তী সরকারের অনুমোদনের পর শনিবার (১৫ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো বাংলাদেশ পুলিশের নতুন পোশাক।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪