| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

ধনী দেশগুলো প্যারিস জলবায়ু চুক্তি পূরণে ব্যর্থ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এ বাংলাদেশ প্যাভিলিয়নে শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সময় রোববার (১৬ নভেম্বর) সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ধনী দেশগুলো বারবার প্যারিস জলবায়ু চুক্তির অঙ্গীকার পূরণে ব্যর্থ হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু অর্থায়ন আমরা দয়া বা ঋণ হিসেবে চাই না, এটি আমাদের অধিকার। তাই এটি অনুদান আকারে প্রদান করতে হবে। উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যারা, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের সঙ্গে একটি অসম যুদ্ধ চালাচ্ছে। আমরা বাংলাদেশ ও দুর্বল রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এ পরিস্থিতি আরও স্পষ্টভাবে অনুভব করি।

বিস্তারিত...

শেখ হাসিনার রায় সোমবার, সরাসরি দেখবে গোটা বিশ্ব

চব্বিশের জুলাই গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। এই রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), পাশাপাশি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় দেখানো হবে। রোববার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের বরাতে বলা হয়েছে, বিশ্বময় এবং দেশের সাধারণ মানুষ বিচারকাজটি সরাসরি দেখতে পারবে, যা ভবিষ্যতের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

বিস্তারিত...

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘খুব শিগগিরই নির্বাচনের মুখোমুখি হব। সামনের

বিস্তারিত...

আবু সাঈদ হত্যা: সাবেক ভিসিসহ ৩০ জনের বিরুদ্ধে সাক্ষ্য আজ

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ রোববার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বিচারিক প্যানেলে, যার নেতৃত্বে আছেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। অন্যান্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত...

৬ দলের সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে আজ রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলে আরও ছয়টি দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, সকাল সেশনে সংলাপে অংশ নিয়েছে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি।

বিস্তারিত...

ছেলে খুন: আজ কালোব্যাজ ধারণ করবেন বিচারকরা

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান তৌসিফকে খুনের ঘটনায় আজ সারাদিন কলোব্যাচ ধারণ করার কর্মসূচি গ্রহণ করেছেন বিচারকরা। রোববার (১৬ নভেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন জাজেস এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম।

বিস্তারিত...

নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

রাজধানীর নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হয়েছেন। আহত আবদুল বাসির জানান, প্রতিদিনের মতো অফিসে যাওয়ার পথে ওয়াক্ফ ভবনের সামনে পৌঁছালে হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। এতে তার পা ও হাতে জখম হয়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং বাংলামোটরে অফিসে যাচ্ছিলেন। তার ধারণা, উড়ালসড়কের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়েছিল।

বিস্তারিত...

ঢাকায় শীতের আমেজ, তেঁতুলিয়ায় তাপমাত্রা বেড়ে ১৪.৭ ডিগ্রি

সারা দেশে শনিবারের তুলনায় রোববার (১৬ নভেম্বর) আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং কিছু এলাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিস্তারিত...

বায়ুদূষণে শীর্ষে দিল্লি ও কলকাতা, ঢাকা পঞ্চম

বিশ্বের দূষিত বায়ুর তালিকায় আবারও শীর্ষে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। একেবারে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটিরই আরেক শহর কলকাতা। আর ঢাকার বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী আজ সকালেই (১৬ নভেম্বর) ঢাকার বায়ুমান স্কোর ছিল ১৮১, যা একে বিশ্বে পঞ্চম দূষিত শহরের অবস্থানে নেয়।

বিস্তারিত...

যে ১২ রাজনৈতিক দলের সঙ্গে আজ ইসির সংলাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার (১৬ নভেম্বর) আরও ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে। ইসি জানায়, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। একই দিন দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

এনবিআর আন্দোলনে বহিষ্কৃতদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিবে সরকার : অর্থ উপদেষ্টা

শনিবার ১৫ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ওই আন্দোলনের সময় সরকার দুই মাস ধৈর্য ধরেছিল। তখন বিভিন্ন কর্মকর্তার বিষয়ে নানা অভিযোগ আসলেও বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো নিয়ে নেতিবাচক চিন্তা করা হয়নি।

বিস্তারিত...

রাজধানীতে আরো দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশেই পুলিশ সদস্যরা ডিউটিরত ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিস্তারিত...

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

দুর্বৃত্তরা রাজধানীর হাজারীবাগ থানার বেড়িবাঁধ রোডেএকটি বাসে আগুন দিয়েছে । শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার

বিস্তারিত...

রাষ্ট্রীয় ফ্যাসিবাদ নির্মূল হলেও সামাজিক ফ্যাসিবাদ রয়ে গেছে : তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,রাষ্ট্রীয় ফ্যাসিবাদ নির্মূল হলেও সামাজিক ফ্যাসিবাদ এখনো রয়ে গেছে। সাইবার বুলিং

বিস্তারিত...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

রাজধানীর মিরপুর, পল্লবী ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় একটি

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪