| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আজকের সোনার দাম: ২২ ক্যারেট ভরি ২,০১,৭৭৬ টাকা

দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা।

বিস্তারিত...

চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টি, তাপমাত্রা কমার প্রবণতা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং পরবর্তী পাঁচ দিনেও এ প্রবণতা থাকবে।

বিস্তারিত...

ভোটার এলাকা পরিবর্তনের শেষ সুযোগ ১০ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। দাবি-আপত্তি নিষ্পত্তির পর ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

বিস্তারিত...

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলি: হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ নভেম্বর) রাতে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এর আগে সন্ধ্যায় চট্টগ্রাম শহরের পূর্ব বায়েজিদের চাইল্লাতলী এলাকায় গণসংযোগের সময় সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন মহানগর বিএনপির আহ্বায়ক ও বোয়ালখালী (চট্টগ্রাম-৮) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।

বিস্তারিত...

আইজিপির সঙ্গে আয়ারল্যান্ড-ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে আয়ারল্যান্ডের পাঁচজন এবং ইইউ’র একজনসহ মোট ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিস্তারিত...

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারসভায় হামলায় সরকারের নিন্দা

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর প্রচারসভায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে

বিস্তারিত...

শেখ হাসিনা ঢাকার ‘বড় কসাই’: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তার(শেখ হাসিনা) বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। উনি ঢাকার ‘বড় কসাই, বুচার অব বেঙ্গল’ ওইখানে বসে কী নির্দেশ দিচ্ছেন, সেটা অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে।

বিস্তারিত...

চাচাকে বাবা বানিয়ে চাকরি নেওয়া সেই ইউএনওকে ওএসডি

চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগ ওঠা সেই ইউএনও মো. কামাল হোসেনকে নাচোল উপজেলা থেকে সরানো হয়েছে। বুধবার (৫ নভেম্বর) তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিতে আদেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরকে শোকজ

এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নামের পাশে ওই ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে আলোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে।

বিস্তারিত...

নারীদের জন্য সংসদে ১৫০ আসন সংরক্ষণের দাবি

জাতীয় সংসদের ৩০০ আসনের ৫০ শতাংশ, অর্থাৎ ১৫০টি আসন নারীদের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছেন উইমেন অন্ট্রাপ্রেনিউরস অব বাংলাদেশ (ওয়েব)–এর প্রেসিডেন্ট নাসরিন ফাতেমা আউয়াল। একই সাথে নারীদের জন্য নির্বাচনী তহবিল ও দলীয় মনোনয়নে ভারসাম্য আনার আহ্বানও জানিয়েছেন তিনি।

বিস্তারিত...

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারন করা হয়েছে। গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশে তাকে অপসারন করা হয়। এরপর বুধবার (৫ নভেম্বর) তাকে অপসারণ করে

বিস্তারিত...

জয়-পুতুলসহ ৮ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

জনকল্যাণমূলক উদ্দেশ্যে প্রতিষ্ঠিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)–এর বিরুদ্ধে কর মওকুফ, অনুদান গ্রহণ ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সিআরআইয়ের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার বোন সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট আটজনকে আসামি করা হবে। বুধবার (৫ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

বিস্তারিত...

মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ও ব্যাংকের কার্ডের পিন নম্বর শেয়ার না করার অনুরোধ

সম্প্রতি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর ক্লোন করে বিকাশ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের পিন নাম্বার জানতে চাওয়া হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

বিস্তারিত...

নির্বাচন হলে দেশের পরিস্থিতি স্থিতিশীল হবে: সেনাসদর

জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো.

বিস্তারিত...

ঢাকা জেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন শুরু ২ নভেম্বর

ঢাকা জেলার (মহানগরীসহ) আগ্নেয়াস্ত্র লাইসেন্সসমূহ ২ নভেম্বর ২০২৫ থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নবায়ন করা যাবে। নবায়নের সময় আগ্নেয়াস্ত্র অবশ্যই গুলিবিহীন অবস্থায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করতে হবে। বুধবার (৫ নভেম্বর) ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪