দেশের উপকূলীয় জেলাগুলোতে আজ (৫ নভেম্বর) দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা জেলার জন্য।
এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার তানহা বিনতে বাশার। তার গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচংয়ের কুসুমপুর গ্রামে।
নানা আলোচনার পর অবশেষে ভারতীয় বংশোদূত,ইসলামি বক্তা,জাকির নায়েক কে আপাতত বাংলাদেশে আসতে না দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৩৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন তারাই মুক্তি পাবেন।
সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহের সঙ্গে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার (৪ নভেম্বর ) ঢাকা সিআইডি সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায়, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন প্রতিবেদন দা
ঢাকার খুচরা ও পাইকারি বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকা, যা গতকাল সোমবারেও ছিল ৮০ থেকে ৯০ টাকা। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে দাম বেড়েছে ১০–২০ টাকা। রাজধানীর শ্যামবাজার, কুমিল্লা ও চট্টগ্রামের পাইকারি বাজারেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রেয়াতসহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন, এমন ৩৭ জন বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে মঙ্গলবার (৪ ন
সারাদেশের অধঃস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এতে সব বিচারপতি অংশ নেন। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি
মুক্তিযোদ্ধা চাচাকে বাবা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে ৩৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া মো. কামাল হোসেনের ডিএনএ পরীক্ষা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৪ নভেম্বর) দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। কামাল হোসেন চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত।
বিশ্বব্যাপী অস্থিতিশীলতা যখন নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময়ে দক্ষিণ এশীয় দেশগুলোর প্রতি আস্থা পুনর্গঠন, আঞ্চলিক সংযোগ জোরদার এবং যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (৪ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউটের (এসডিপিআই) বার্ষিক সম্মে
নতুন দল হিসেবে বাংলাদেশ জাতীয় লীগকে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও অধিকতর তদন্তে বাদ পড়েছে দলটি। ফলে নির্বাচন কমিশনের (ইসি) নতুন তালিকায় জাতীয় লীগের নাম আর নেই। মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।
দেশের রাজনৈতিক অঙ্গনে যোগ হচ্ছে নতুন রঙ। নির্বাচন কমিশন (ইসি) তিনটি নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এবং কোনো আপত্তি না এলে দলগুলো চূড়ান্ত নিবন্ধন পাবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। নতুন সংশোধনীতে প্রথমবারের মতো ‘না ভোট’ ব্যবস্থা, ইভিএম বাতিল, ‘পলাতক’ ব্যক্তির প্রার্থিতা বাতিল, ফেক নিউজের বিরুদ্ধে শাস্তি, প্রবাসীদের পোস্টাল ভোটসহ বহু গুরুত্বপূর্ণ পরিবর্তন অন্তর্ভুক্ত করা হয়েছে।