ঢাকার বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)। দলটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, পেঁয়াজের বাজারে অস্থিরতা নিয়ন্ত্রণে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী
শরিয়াভিত্তিক পাঁচটি বেসরকারি ব্যাংককে অকার্যকর ঘোষণাসহ পাশাপাশি ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদও স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক সংকট ও ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক পৃথক চিঠিতে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ স্থগিতের সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে জানানো হয়, এসব ব্যাংক এখন থেকে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ’-এর অধীনে পরিচালিত হবে।
দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৬০ শতাংশই অবৈধভাবে আমদানি হওয়ায় সরকারের বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অব বাংলাদেশ (এমআইওবি)। বুধবার রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত কমিটির প্রধান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান এই প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রতিবেদনে ‘ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে’ বলে দুর্ঘটনার মূল কারণ উল্লেখ করা হয়েছে। প্রশিক্ষণের সময় যখন পাইলট ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান নির্বাচন করতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বিএনপির মনোনয়ন নিয়ে ঝিনাইদহ-১ আসন থেকে ভোটে অংশ নেবেন। বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল চেয়ে করা আপিলের শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নির্বাচনের সফলতা নির্ভর করছে সবচেয়ে বেশি জনগণের ওপর—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে কেউ বা কোনো কিছুই তার সুষ্ঠু ও অবাধভাবে ভোট প্রদানে বাধা সৃষ্টি করতে পারবে না।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৪ নভেম্বর)
এ সপ্তাহে রাতের আকাশে দেখা মিলবে ২০২৫ সালের দ্বিতীয় সুপারমুন, অর্থাৎ বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ। এই মহাজাগতিক সৌন্দর্যের পূর্ণিমা রাতটি বিশেষভাবে মোহনীয় হবে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ।
শুষ্ক আবহাওয়ার কারণে রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা আবারও বেড়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বুধবার (৫ নভেম্বর) সকাল সোয়া ৯টায় রাজধানী বিশ্বের ১২৬ শহরের মধ্যে শীর্ষ ১৫-এর মধ্যে অবস্থান করেছে। বিশেষত রাজধানীর ৯টি এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৮ম দিনের শুনানি বুধবার (৫ নভেম্বর) শুরু হয়েছে। সকাল ৯টা ৫০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে। মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।