করনা পরবর্তী যুগে জলবায়ু বিষয়ক অর্থায়নের ক্ষেত্রে প্রায় অর্ধেক তহবিল দুর্নীতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত Bangladesh Climate Change Trust Fund (বিসিসিটি) থেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রায় ৫৪ শতাংশ বরাদ্দ অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছে।
আগামী নির্বাচন হতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। সেই নির্বাচনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোনও অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পুলিশের কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে ১০ম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ । তবে সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া শোধ না হলে আগামী ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে বলে জানিয়েছে ভারতের বেসরকারি প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেড। আদানি পাওয়ার লিমিটেডের ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ ৩১ অক্টোবর বিপিডিবির চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানান।
শুধুমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে—এ ধরনের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন, ২০০৮ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
নির্বাচন কমিশন (ইসি) নিবন্ধিত দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যতামূলক বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫ (আরপিও) সংশোধন করা হয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সারাদেশে তৎপর বাংলাদেশ পুলিশ। নির্বাচনের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত সদস্যদের প্রস্তুত করতে দেশব্যাপী বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রফেশনাল প্রশিক্ষণ নিয়েছেন।
চলতি বছর ১২০ জনেরও বেশি অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে ইতালি। সোমবার (৩ নভেম্বর) ঢাকাস্থ ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ৭ম দিনের আপিল শুনানি শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
রাজধানী ঢাকার বাতাসের মান কিছুটা উন্নতি পেয়েছে। আজ ঢাকা দূষণ স্কোর ৮৮, যা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকা ১৭তম স্থানে রয়েছে।
দেশে চলতি শীতের মৌসুমে একাধিক মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদফতরের তিন মাসব্যাপী (নভেম্বর-জানুয়ারি) পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলে ৪-৭ টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা অবস্থায় আমির হোসেনকে গুলি করে ফেলার মতো নৃশংস ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ নভেম্বর) চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
দেশের বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনকারীদের তালিকা তৈরির নিদের্শ দিয়েছেন হাইকোর্ট।
অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারে পেশাদারিত্ব,নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে গণমাধ্যমগুলোকে আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।