শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় গাড়িচাপায় মো. মান্নান (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীতে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এক ইলেকট্রিশিয়ানকে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইলেকট্রিশিয়ানে নাম মো. আনোয়ার হোসেন বাবু (৪৩)।
সঞ্চয়পত্রের সার্ভারে অনুপ্রবেশ ঘটিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় সন্দেহভাজন তিন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে সঞ্চয়পত্র লেনদেনের সঙ্গে যুক্ত তিন কর্মকর্তার কম্পিউটারও জব্দ করেছে তদন্ত কমিটি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জুলাই সনদ নিয়ে নতুন করে কোনো সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ নেই বলে জানিয়েছেন। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুইজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন ও তেজগাঁও থানা তিনজনকে গ্রেপ্তার করে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরের সাবেক পিয়ন জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে একশ' কোটি টাকার অর্থপাচারের অভিযোগে মামলা করেছে সিআইডি। সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া প্রমাণের ভিত্তিতে নোয়াখালীর চাটখিল থানায় আজ(৩১অক্টোবর) মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ধারা ৪(২)(৪) অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে
রাজধানীর মোহাম্মদপুর থেকে কুখ্যাত ছিনতাইকারী শাহীন ওরফে ‘পাঁয়তারা শাহীন’ (২৫)কে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রায়েরবাজার সাদেক খান কৃষি মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
গত এক বছরে দেশের ২৫৮টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছে বিজেএমইএ। এর পেছনে পরোক্ষভাবে অন্তর্বর্তী সরকারকে দায়ী করা হচ্ছে। তবে সে অভিযোগের একটা জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শুক্রবার (৩১ অক্টোবর) তিনি এক ফেসবুক পোস্টে এ জবাব দেন। ফেসবুক পোস্টে প্রেসসচিব বলেন, ‘একসময় বাংলাদেশে পাঁচ হাজারেরও বেশি তৈরি পোশাক কারখানা ছিল। এই রেডিমেড গার্মেন্টস (আরএমজি) প্ল্যান্টগুলোর অনে
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ়ভাবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। তিনি বলেন, এই নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো কোনো শক্তি নেই। নির্ধারিত সময়েই নির্বাচন হবে।
অবৈধ ও অনিয়মিত স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরো ৩১০ জন বাংলাদেশিকে দেশে পাঠালো লিবিয়ার সরকার। এরমধ্যে কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার হয়ে উদ্ধার পরবর্তীতে দেশে ফিরলেন।
আগামী রবিবার প্রেসক্লাব টু যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দিয়ে আন্দোলনরকারী শিক্ষকরা জানান, আগামীকালের মধ্যে কাঙ্ক্ষিত দাবি পূরণ না হলে রবিবার আমরা যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি করতে বাধ্য হবো। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল থেকে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রাথমিক পর্যায়ে তাদের পরিচয় জানানো হয়নি। শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিন সাংবাদিকসহ মোট ১৩ জনকে দেশের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। তিন দিনব্যাপী এই মেলাটি গত বৃহস্পতিবার (৩০অক্টোবর) ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে রাজধানী ঢাকার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে (বিসিএফসিসি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।
প্রায় নয় মাসের বিরতির পর আগামীকাল শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন দ্বীপ। তবে সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে পর্যটকরা কেবল দিনে দ্বীপে যেতে পারবেন এবং একই দিনে ফিরে আসতে হবে। রাতের যাতায়াত বা অবস্থান এই মাসে সম্পূর্ণ নিষিদ্ধ।