ধর্ষকের সঙ্গে ধর্ষিতার বিয়ে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জের বাসিন্দা অ্যাডভোকেট মো. রাকিবুল হাসান বুধবার (২২ অক্টোবর) জনস্বার্থে এই রিট দায়ের করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ভ্রান্ত তথ্য আসন্ন নির্বাচনের আগে আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দময় করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং মিয়ানমার থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল কিনছে সরকার, যাতে মোট ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা ব্যয় হবে।
ঢাকার কলাবাগানে পুলিশ বক্সের সামনে কাঁদতে থাকা এক শিশুকে নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের বন্দর থানা-পুলিশ।
বেসরকারি স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে শুধু সরকারি (নবম গ্রেডের নিচে নয়) বা অবসরপ্রাপ্ত (পঞ্চম গ্রেডের নিচে নয়) কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।
৬৬৪ কোটি ৪০ লাখ ৯৮ হাজার ৪৪০ টাকা ব্যয়ে সৌদি আরব, মরক্কো ও রাশিয়া থেকে এক লাখ ১৫ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া, ৪০ হাজার টন ডিএপি এবং ৩৫ হাজার টন এমওপি সার। বুধবার (২২ অক্টোবর) ভার্চুয়ালি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল পরিবর্তন করতে যাচ্ছে সরকার। দেশব্যাপী দক্ষ চালক তৈরির লক্ষ্যে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্সের কর্তৃত্ব থাকবে না বিআরটিএ'র হাতে। আজ বুধবার সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের উপস্থিত হওয়া এবং বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীর সহযোগিতা প্রশংসনীয়। বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর সহযোগিতার প্রশংসা করেন উপদেষ্টা।
বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার বিকালে আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আমদানি, রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম গতিশীল রাখতে বিমানবন্দরের অধিক্ষেত্রাধীন এয়ারফ্রেইট ইউনিট এবং এক্সপ্রেস সার্ভিস ইউনিটে একটানা ২৪ ঘণ্টা তিন শিফটে কার্যক্রম পরিচালনার নির্দেশ জারি করেছে কাস্টমস হাউস । হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এ নির্দেশনা দেয়া হলো।
প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপ আগামী ১৬ নভেম্বর থেকে উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাবজেলে নেওয়া হয়েছে মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি ১৫ সেনা কর্মকর্তাকে । এ তথ্য জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ‘কনসিকন্সিয়াল’ (গুরুত্বপূর্ণ পরিণতিযুক্ত) উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)।
১৫ সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করে আসামিপক্ষের আইনজীবী এম সারোয়ার হোসেন বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। তারা পালাননি। কারণ তারা হত্যা করেননি। যেমনটি আকবর, তারেক সিদ্দিকী ও মুজিব পালিয়েছেন।