এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীসহ অনশনরত ৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।
২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বহুল আলোচিত দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে প্রবল আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের। তবুও দেশটির পাঠানো বিশেষজ্ঞ দল বাংলাদেশের সেই ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছিল। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও একইভাবে একটি পর্যবেক্ষক দল পাঠাবে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যে ঢাকাকে এমন বার্তা দিয়েছে ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)–এর সফররত প্রতিনিধিরা।
সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি মাসের মধ্যেই দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, “দাম ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনো ঠিক হয়নি, তবে সব প্রস্তুতি শেষ। দ্রুতই আদেশ দেওয়া হবে।”
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠেছে ভারতের রাজধানী দিল্লি। আর এ তালিকায় নবম অবস্থানে রয়েছে বাংলাদেশে রাজধানী ঢাকা।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি শুরু হয়।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে তৃতীয় বৃহদায়তন এয়ারবাস ৩৩০-৩০০। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৮টা ৩০ মিনিটে স্পেনের ট্যুরেল থেকে উড়াল দেওয়া এয়ারবাসটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আজও বৃষ্টিহীন আকাশে রাজধানী ঢাকায় কমছে না গরমের দাপট। সকাল থেকেই কড়া রোদের তেজে বেড়েছে গরমের অনুভূতি। দিনের প্রথমার্ধে আকাশে কিছুটা মেঘ থাকলেও আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক, তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ভয়াবহ ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় নয় জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন সিনিয়র সচিব ও সাত জন সচিব।
ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে একটি যৌথ চিঠি দিয়েছে, যেখানে তারা বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত খুন‑নির্যাতনের জন্য দ্রুত বিচার নিশ্চিত করার এবং রাজনীতিতে ঘনিষ্ঠভাবে যুক্ত আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। চিঠিটি গতকাল রোববার হিউম্যান রাইটস ওয়াচ -্এরবসাইটে প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) শাপলা প্রতীক নিয়ে পুনরায় পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে । জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)পছন্দের প্রতীকের বিষয়টি শিগগিরই আইন-বিধি পর্যালোচনা করে নিষ্পত্তি করবে তারা।
বাংলাদেশে থেকে নিজেদের পর্ন ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে আপলোড ও প্রচার করা সেই আলোচিত পর্ন-তারকা যুগলকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই যুগল শুধু নিজেদের পর্ন ভিডিও তৈরি ও প্রচারই নয়, অন্যদেরও এই জগতে যুক্ত করতেন বলে জানিয়েছে সংস্থাটি।
সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডগুলো নাশকতা কি না, তা তদন্তের আগে বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
ন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার সরকার কর্তৃক পুনর্নির্ধারণ করা হয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক–কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দাবি আদায়ে মঙ্গলবার (২১ অক্টোবর) মুখে কালো কাপড় বেঁধে রাজধানীতে মিছিল করবে শিক্ষকরা।