| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

১৫ সেনা সদস্যের আত্মসমর্পণ না গ্রেপ্তার, তা নিয়ে বিতর্ক চলছে

আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেনা কর্মকর্তারা আদালতে আত্মসমর্পণ করেছেন বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন। বুধবার (২২ অক্টোবর) সকালে সেনা হেফাজতে থাকা ১৫ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

বিস্তারিত...

শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুন ও জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিস্তারিত...

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখবে সিদ্ধান্ত নেবে সরকার : তাজুল ইসলাম

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাদের কোন জেলে বা সাব জেলে রাখা হবে তার সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ বা সরকার নেবে।

বিস্তারিত...

গুম-নির্যাতনের মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

বিস্তারিত...

গুম-নির্যাতনের মাললায় সেনা কর্মকর্তাদের আনা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজির করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টার পরপরই রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজির করা হয়।

বিস্তারিত...

পুঁজিবাজারে শিবলী-রিয়াজ আজীবন নিষিদ্ধ

কোয়েস্ট বিডিসির (সাবেক পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার) কার্যক্রম পরিচালনায় অনিয়ম, দুর্নীতি ও আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কোয়েস্ট বিডিসির পরিচালক ও এলআর গ্লোবাল বাংলাদেশের প্রধান বিনিয়োগ কর্মকর্তা রিয়াজ ইসলাম এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে পুঁজিবাজার সংক্রান্ত কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিস্তারিত...

জুয়া, বেটিং ও পর্নোগ্রাফির ১৩৩১ পোর্টাল বন্ধ করা হয়েছে: বিশেষ সহকারী

বিগত ছয় মাসে অনলাইন জুয়া, বেটিং ও পর্নোগ্রাফির ১ হাজার ৩৩১টি পোর্টাল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বিস্তারিত...

স্টেশনে ঢুকে মেট্রোরেলে না চড়ে বের হলেও দিতে হবে ১০০ টাকা

র‌্যাপিড পাস ব্যবহার করে মেট্রোরেল স্টেশনে ঢুকে পাঁচ মিনিটের মধ্যে বের হলে ভাড়া না কাটার সুবিধা বন্ধ করে দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ।

বিস্তারিত...

ফেব্রুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে আইআরআই

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল।

বিস্তারিত...

মানবাধিকার ৬ সংস্থার বক্তব্যের প্রতিবাদ জানাবে না সরকার

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি মানবাধিকার সংস্থাগুলোর মতামত হিসেবে দেখছে সরকার।

বিস্তারিত...

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে যা প্রয়োজন তা করব: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৈঠকে আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি, নিরপেক্ষ প্রশাসন, জুলাই সনদসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা এসময় শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু প্রয়োজন, তা করার আশ্বাস দেন।

বিস্তারিত...

এএসপি পদে পদোন্নতি পেলেন ৮০ পুলিশ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

বিস্তারিত...

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১০টি চুক্তি বাতিল করা হয়েছে বলে যে তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে, সেটা সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বিস্তারিত...

তুমি না সরলে আমি মাহিরের হতে পারবো না: হত্যার সময় ছাত্রী বর্ষা

রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন (২৫) হত্যাকাণ্ডের পেছনে উঠে এসেছে ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বের গল্প। হত্যার নেপথ্যে ছিলেন জোবায়েদের ছাত্রী ও ‘প্রেমিকা’ বার্জিস শাবনাম বর্ষা। সেই পরিকল্পনা বাস্তবায়ন করেন বর্ষার প্রথম প্রেমিক মাহির রহমান। পুলিশ বলছে, ঘাতক মাহিরের ছুরিকাঘাতে আহত জো

বিস্তারিত...

নতুন সিটি হচ্ছে সাভার

সরকার সাভার পৌরসভা ও আশুলিয়া এলাকাকে একীভূত করে ‘সাভার সিটি কর্পোরেশন’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে, কেরানীগঞ্জ উপজেলাকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪