অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
যেসব ব্যবসায়ী বিমানে তাদের পণ্য আমদানি করেন, তারা মূলত পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠানের ‘এয়ার রিস্ক অনলি ক্লজ’-এর আওতায় বিমা সুবিধা পান। কিন্তু বিমান থেকে পণ্য আনলোড হওয়ার পর আর ওই মালামালের কোনো দায় থাকে না। আর এ কারণেই কোনো ক্ষতিপূরণ পাবেন না সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আমদানিকারকেরা।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি নাগরিক। স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহী এই অভিবাসীরা গতকাল বৃহস্পতিবার লিবিয়া ছাড়েন এবং তাদের বহনকারী চার্টার ফ্লাইট আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এখন কিছুটা কমেছে কয়েক মাস ধরে চরা দামে থাকা সবজির দাম । আগে বেশিরভাগ যে সবজির দাম ৮০–১০০ টাকার মধ্যে থাকলেও বর্তমানে ৫০–৮০ টাকার মধ্যে এসেছে। বিক্রেতারা জানিয়েছেন, নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে, এবং শীতের আগমনে নতুন সবজি উঠলে দাম আরও কমে আসবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন) সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার।
রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৮টার তথ্য অনুসারে ঢাকার একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর ১৫৮, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর পৃথক এ সচিবালয় প্রতিষ্ঠা হলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। বর্তমানে তা আইন মন্ত্রণালয় করে।
বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে প্রথম সৌজন্য সাক্ষাৎ করেছেন।
দেশের দু’টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন,এই আইনটি চূড়ান্ত অনুমোদনের পর পৃথক এই সচিবালয় প্রতিষ্ঠা হলে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, পদায়ন ও শৃঙ্খলাবিষয়ক সব ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকবে। বর্তমানে তা আইন মন্ত্রণালয় করে থাকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে আটক বাংলাদেশিদের সাধারণ ক্ষমা করতে অনুরোধ করে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করতে প্রস্তুতির জন্য একাত্তরের যুদ্ধাপরাধীরা যতটুকু সময় পেয়েছিলেন, ততটুকু সময় পাননি মুক্তিযোদ্ধা ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু—এই অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের ‘টপ এগ্রি-ফুড পাইওনিয়ার ২০২৫’ পুরস্কার গ্রহণ করেছেন খ্যাতনামা কৃষি উদ্যোক্তা আবদুল আউয়াল মিন্টু। বাংলাদেশের কৃষি ও খাদ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী ভূমিকার জন্য এ পুরস্কার দেওয়া হয় তাঁকে।